কাতারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার, শরিক হবেন আমীর
- আপডেট সময় : ০৪:৩৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
অনাবৃষ্টি নিরসন ও রহমতের বৃষ্টির ফরিয়াদে কাতারজুড়ে বিশেষ সালাতুল ইস্তিস্কা আদায়ের আহ্বান জানিয়েছেন দেশটির আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী। রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুসরণে আগামী ৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার (২৫ জুমাদাল উলা ১৪৪৮ হিজরি) সকালে এই বিশেষ নামাজ অনুষ্ঠিত হবে। আমীরি দেওয়ানের তথ্য মতে, আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী নিজে লুসাইল ঈদগাহ মাঠে উপস্থিত থেকে সাধারণ মুসল্লিদের সঙ্গে এই ইস্তিস্কার নামাজে শরিক হবেন।
কাতারের আওকাফ ও ইসলামী বিষয়ক মন্ত্রণালয় দেশের নাগরিক ও প্রবাসীদের সুন্নাহ পালনে নিজ নিজ এলাকার নির্ধারিত জামাতে অংশ নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। নিয়মিত ভাবগাম্ভীর্য বজায় রেখে বিগত বছরের মতো এবারও জাতীয় পর্যায়ে এই ইবাদত পালনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সময়সূচি ও প্রয়োজনীয় নির্দেশনা
- নামাজের সময়৫ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার সকাল ঠিক ৫:৫৯ মিনিটে কাতারজুড়ে নির্ধারিত চিহ্নিত মসজিদ ও ঈদের মাঠে এই নামাজ শুরু হবে।
- প্রস্তুতি ও নিয়মাবলীনামাজে আসার পূর্বে আন্তরিকভাবে তওবা করা, সব ধরনের অন্যায় ও পাপ কাজ থেকে বিরত থাকা, সাধ্যমতো দান-সদকা করা এবং বিনম্র অন্তরে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনার মানসিকতা নিয়ে জামাতে উপস্থিত হতে পরামর্শ দেওয়া হয়েছে।
ইস্তিস্কা নামাজের তাৎপর্য
ইসলামী পরিভাষায় ‘ইস্তিস্কা’ শব্দের অর্থ হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা। তীব্র অনাবৃষ্টির সময়ে বৃষ্টির উদ্দেশ্যে একাকী কিংবা দলবদ্ধভাবে ইস্তিগফার, দোয়া ও রোনাজারি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। একইভাবে জামাতের সঙ্গে কিংবা একাকী সালাত আদায় শেষে পরম করুণাময়ের কাছে কান্নাকাটি করে বৃষ্টি চাওয়া নবী করিম (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ সুন্নাত।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবিগণ খরার দিনগুলোতে ইস্তিগফার ও কায়মনোবাক্যে দোয়ার ওপর সর্বাধিক জোর দিতেন। কোনো কোনো সময় বিশ্বনবী (সা.) সাহাবিদের নিয়ে খোলা মাঠে ইস্তিস্কার নামাজ পড়ে বৃষ্টির আবেদন জানাতেন, আবার কখনো সালাত ছাড়াই সমবেত হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করতেন। সাহাবি ও তাবেঈনদের আমলেও অনাবৃষ্টি কাটাতে এভাবে সম্মিলিত দোয়ার নজির পাওয়া যায়। সেই ধারাবাহিকতায় কাতারেও সুন্নাহ মোতাবেক এই বিশেষ নামাজের আয়োজন করা হচ্ছে।
সূত্র: গালফ বাংলা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















