শেরপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান এর গণসংযোগ ও লিফলেট বিতরণ চলমান।
আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ শ্রীবরদী উপজেলার সিংগাবরুণা ইউনিয়নের কর্ণঝোড়া ও সিংগাবরুণা মোড় কাকিলাকুড়া বাজারে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন (অবসরপ্রাপ্ত) মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান, সদস্য শেরপুর জেলা বিএনপি।
ঝিনাইগাতী আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর মুহাম্মদ মাহমুদুল হাসান বলেন, দীর্ঘ ৫৪ বছর শ্রীবরদী -ঝিনাইগাতী আসন অবহেলিত কোনো উন্নয়নের দিকে ধাবিত হতে পারেনি এবার আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী।
আপনারা যদি এবার আমার পাশে থেকে আমাকে সুযোগ করে দিন ইনশাআল্লাহ শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে উন্নয়ন মূলক কাজ থেকে শুরু করে সকল সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, শ্রীবরদী-ঝিনাইগাতী আসনে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই। শ্রীবরদী- ঝিনাইগাতী শেরপুর ৩ আসনকে চাঁদা বাজ মুক্ত গড়ার লক্ষ্যে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোঃ খোরশেদ ইসলাম আন্তর্জাতিক মানবাধিকার উপ নির্বাহী পরিচালক, সাবেক ইউপি সদস্য গোলাপ হোসেন, ৪ নং ওয়ার্ড মালিঝিকান্দা ইউনিয়ন, ঝিনাইগাতী উপজেলা ছাত্র দল সালমান হোসেন, ইউপি সদস্য হাবি, হাবিবুর রহমান উকি যুবদল সভাপতি ৯ নং ওয়ার্ড, সাবেক ইউপি সদস্য খোকন মিয়া সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply