চার মাসে হামে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০ ছুঁইছুঁই
- আপডেট সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা ৮০০-এর কাছাকাছি পৌঁছেছে। স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শুরু করে চার মাসেরও বেশি সময়ে মোট ৭৯৭ শিশুর মৃত্যু হয়েছে।
সর্বশেষ ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) হাম ও হামের উপসর্গে নতুন করে চার শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে দুজন, রাজশাহীতে একজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে। এর আগে গত ২৬ জুন এই রোগে মৃতের সংখ্যা ৭০০ ছাড়িয়েছিল। অর্থাৎ মাত্র ২৬ দিনের ব্যবধানে মৃত্যুর সংখ্যা ১০০ জন বৃদ্ধি পেল।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার আটটি শিশু। এর মধ্যে ১৩০ জনের হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ১৫৬ জন, যার মধ্যে ১৪ হাজার ৭০৮ জনের হাম নিশ্চিতভাবে শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ২ হাজার ২৪৪ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ৯৮ হাজার ৪১১ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























