কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা  : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম :
দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা ভূরুঙ্গামারীতে নসিমনের চাপায় চালক নিহত ভারতের ছাত্র আন্দোলন প্রত্যাহার: ক্ষতিপূরণসহ দাবি মেনে নিল সরকার তাড়াশে বহুল আলোচিত মারুফ হাসানের হত্যাকারীর মৃত্যু প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনে নেতা, একই ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ মায়ের দায়ের কোপে মাদকাসক্ত ছেলের মৃত‍্যু বিশ্বাসযোগ্য সাংবাদিক হতে হবে: ফারুক ওয়াসিফ

কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা 
প্রতিকী ছবি

 

 

কাউনিয়ায় অনলাইন জুয়ায় হেরে কীটনাশক পানে আত্মহত্যা

 

কাউনিয়ায় বন্ধুর কাছে টাকা ধার নিয়ে  অনলাইন জুয়া খেলায় হেরে গিয়ে হতাশাগ্রস্থ হয়ে কীটনাশক পান করে আসিফ আলী (২০) নামের এক যুবকের  আত্মহত্যা করেছে।

 

 

উপজেলার গের্দ্দ বালাপাড়া শান্ত বাজার এলাকার বাসিন্দা জাহিদুল ইসলামের পুত্র কলেজ ছাত্র আসিফ (২০) বন্ধুর কাছে ১৬ হাজার ৫শ’ টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে যায় । ওই বন্ধু আসিফের কাছে ধারের টাকা চাইলে সে চিন্তিত হয়ে পড়ে।

 

অবশেষে বৃহস্পতিবার সন্ধায় তিস্তা রেল সেতুর নীচে বসে কীটনাশক পান করে ছটফট করতে থাকে। স্থানীয় লোকজন তাকে ছটফট করতে দেখে বৃহস্পতিবার রাতেই তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।

 

 

তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা ধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পড়ুন>> দাগনভূঞা’র মাতুভূঞা সংযোগ খালটি এখন মরা নালা। বর্জ‍্য পানির প্রবাহ বন্ধ

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি আব্দুল লতিফ শাহ কীটনাশক পানে মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!