কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা ও প্রেসিডেন্ট নির্বাচনের তফসিল নিয়ে রিট খারিজ তাড়াশে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে কুইজ প্রতিযোগীতা ও সমাপনী অনুষ্ঠান কাউনিয়ায় জাতীয় মৎস্য পক্ষ সমাপনী অনুষ্ঠান সানন্দবাড়ীতে পুলিশের অভিযানে ৭ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম সিরিয়ার আবু আল-জুহুর সামরিক বিমানবন্দরে বিমান হামলা, সন্দেহের তালিকায় ইসরায়েল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের, চলছে তথ্য সংগ্রহ ১৮ আগস্ট ২০২৬; সারাদেশে বৃষ্টির পূর্বাভাস: বাড়তে পারে দিনের তাপমাত্রা ১৮ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কাটবে আপনার আজকের দিনটি আজ বুধবার ১৮ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত
কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল।

 

 

কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত

 

কাগতিয়া দরবারের ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত।
আধ্যাত্মিক রেঁনেসার রূপকার হযরত গাউছুল আজম (রা.) মাননীয় মোর্শেদে আজম (মা.জি.আ.) প্রত্যেক যুগে মহান আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য অসংখ্য নবী-রাসূল ধরার বুকে আগমন করেন। আখেরি নবী হুজুরে আকরাম (দ.) এর আগমনের মাধ্যমে নবুয়্যতের পরিসমাপ্তি ঘটে।

 

 

যার মাধ্যমে আল্লাহর মনোনীত একমাত্র দ্বীন ইসলাম ধরার বুকে প্রতিষ্ঠিত এবং পরিপূর্ণ হয়। দ্বীন ইসলাম থেকে দূরে সরে যাওয়া মানুষদের পুনরায় হেদায়তের পথে ফিরিয়ে আনতে অগণিত আল্লাহর অলিগণ পৃথিবীতে আগমন করবেন।

 

 

এরই ধারাবাহিকতায় শুভাগমন করেন মাহবুবে ছোবহানি, কুতুবে রাব্বানি গাউছুল আজম আব্দুল কাদের জিলানী (রা.)। গাউছিয়তের এ ধারাবাহিকতায় পৃথিবীতে শুভ তশরীফ আনেন খলিলুল্লাহ, আওলাদে মোস্তফা, খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম (রা.)। যাঁর প্রতিষ্ঠিত কাগতিয়া দরবারের তাওয়াজ্জুহ্ বিশিষ্ট এই তরিক্বতের মাধ্যমে পথহারা মানুষ ফিরে আসে সিরাতুল মুস্তাকিমের দিকে।

পড়ুন>> দৌলতপুরে পদ্মানদীর ভাঙন প্রতিরোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

 

 

গতকাল (৩ অক্টোবর) শুক্রবার বাদে জুমা হতে চট্টগ্রাম রাউজান কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে অনুষ্ঠিত ৭২ তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে ধর্মপ্রাণ মুসলিম মিল্লাতের উদ্দেশ্যে কাগতিয়া দরবার শরীফের মোর্শেদ, আওলাদে রাসূল (দ.) হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ শায়খ ছৈয়্যদ মোর্শেদে আজম এসব কথা বলেন।

 

 

চ.বি সিনেট সদস্য ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন মুফতি মাওলানা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, চ.বি গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জালাল আহমদ ও মাওলানা মুহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল।

 

 

মিলাদ-কিয়াম শেষে দেশের উন্নতি ও অগ্রগতি এবং দরবারের প্রতিষ্ঠাতা খলিফায়ে রাসূল (দ.) হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু তা’আলা আনহুর ফুযুজাত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!