সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
  1. admin@sristy.net : admin :
সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের নৌ অবরোধ ঘোষণা

 

ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ‘নৌ অবরোধ’ ঘোষণা করেছে। গত সোমবার (২০ জুলাই) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। এই পদক্ষেপের ফলে লোহিত সাগরের নৌ চলাচল ব্যবস্থা এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

 

 

সোমবার প্রকাশিত এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, ‘চোখের বদলে চোখ’ নীতির ওপর ভিত্তি করে তারা এই নৌ অবরোধ ঘোষণা করেছে। সংগঠনটির দাবি, ইয়েমেনের ওপর সৌদি আরব যে ‘অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ’ আরোপ করে রেখেছে, এটি তারই পাল্টা জবাব। তবে হুতিদের এই ঘোষণার বিষয়ে সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

পড়ুন>> সাবেক ভূমিমন্ত্রীর গুলশানের ফ্ল্যাটে মিলল দেড় হাজারের বেশি বিলাসবহুল পণ্য

 

বিশ্লেষকদের মতে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিতে নৌ চলাচল ব্যাহত হলে বিশ্বব্যাপী তেল সরবরাহে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে।

 

 

তাদের ধারণা অনুযায়ী, এই রুটটি বন্ধ হয়ে গেলে বিশ্বের মোট তেল সরবরাহ প্রায় ৭ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে, কারণ সৌদি আরবের একটি বড় অংশের তেল এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়। উপসাগরীয় অঞ্চলে চলমান সংঘাতের কারণে বৈশ্বিক তেল সরবরাহ ইতোমধ্যে প্রায় ১০ শতাংশ কমেছে বলেও বিশ্লেষকরা উল্লেখ করেছেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!