ভূরুঙ্গামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে মির্জা রুহুল আমিন স্মৃতি গোল্ডকাপের যাত্রা শুরু ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড? মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন

ভূরুঙ্গামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
ভূরুঙ্গামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার

ভূরুঙ্গামারীতে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন মেলামেশা করে প্রতারণা করে অন্যত্র বিয়ের চেষ্টা করায় বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে প্রেমিকা। প্রেমিকার দাবী বিয়ে না করা পর্যন্ত তিনি এ বাড়ি ছেড়ে যাবেন না।ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বারুইটারী নামক গ্রামে। স্থানীয়রা জানান,ঐ গ্রামের শ্রী নরেশ চন্দ্রের পুত্র শ্রী নিমাই চন্দ্র (২৪) এর সাথে কামাত আঙ্গারিয়া গ্রামের এক যুবতীর প্রায় এক বছর পুর্বে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে বিয়ের প্রলোভন দিয়ে কয়েকবার অবৈধ মেলামেশা করে।

এদিকে তাদের প্রেমের সম্পর্কের বিষয়টি জানাজানি হলে নিমাইয়ের পরিবার কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে কনের অভিভাবকের সঙ্গে চুক্তিপত্র ও আশির্বাদ সম্পন্ন করে। এদিকে নিমাই কয়েকদিন থেকে যোগাযোগ বন্ধ করে দিলে অন্যত্র পাত্রী দেখা ও আশির্বাদ করার খবর পেয়ে সোমবার বিকাল ৫ টার সময় উক্ত প্রেমিকা বিয়ের দাবীতে নিমাইয়ের বাড়িতে প্রবেশের চেষ্টা করলে তারা বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেন। পরে ভুক্তভোগী বাড়ির সামনে অবস্থান নেয় এবং বৃষ্টিতে ভিজে অসুস্থ হয়ে পড়ে।

ঘটনাটি জানাজানির পর লোকজন জমায়েত হতে থাকলে নিমাই কৌশলে আত্মগোপন করে। এদিকে বিষয়টি সমাধানের জন্য স্থানীয় গন্যমান্যরা এসে প্রেমের বিষয়টি সত্যতা পেয়ে নিমাইয়ের আত্মীয় স্বজনকে নিমাইয়ের সাথে বিয়ের দিতে বলে।অগত্যা উপায় না পেয়ে ছেলে পক্ষ বুধবার বিয়ের তারিখ দিলে অসুস্থ প্রেমিকাকে তার আত্মীয় স্বজনরা ঐ বাড়ি থেকে আবারও হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান,বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল,হিন্দু সম্প্রদায়ের নেতাদের উপস্থিতিতে তারা মিমাংসা করবেন বলে মেয়েটিকে তার অভিভাবকের জিম্মাায় দেয়া হয়েছে। তবে এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

One response to “ভূরুঙ্গামারীতে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে অবস্থান প্রেমিকার”

  1. রাফি সরকার says:

    নিমাই এর প্রতি শুভকামনা রইল।সে যেন মেয়েটাকে হালাল ভাবে স্ত্রীর মর্যাদা দিয়ে দুজনেই সুখী জীবন যাপন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!