ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৮ বস্তা সার জব্দ, ব্যবসায়ী ও ভ্যানচালকসহ চারজনকে জরিমানা মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ সাত নেতার রায় মঙ্গলবার গাজীপুরে তরুণী এসিসি প্রধানের হাত থেকে ট্রফি নিতে ভারতী নারী দলের অস্বীকৃতি হওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পিবিআই

ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটির বেশি মার্কিন দর্শক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬ ০ বার পড়া হয়েছে

ফিফা বিশ্বকাপ ২০২৬

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটির বেশি মার্কিন দর্শক

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আয়োজিত এবারের ফিফা বিশ্বকাপ নানা চ্যালেঞ্জ ও বিতর্ক সত্ত্বেও শেষ পর্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্টের অন্যতম উল্লেখযোগ্য ঘটনা ছিল রবিবারের ফাইনালে স্পেনের ১-০ গোলে আর্জেন্টিনাকে হারানোর ম্যাচটি, যা টেলিভিশনের পর্দায় রেকর্ডসংখ্যক দর্শক উপভোগ করেছেন।

সম্প্রচারকারী প্রতিষ্ঠান ফক্স-এর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে কেবল ইংরেজি ভাষায় ম্যাচটি দেখেছেন ৩ কোটি ৮৯ লাখ ৩৭ হাজার দর্শক। এক পর্যায়ে এই সংখ্যা সর্বোচ্চ ৫ কোটি ১৬ লাখ ৮৫ হাজারে উন্নীত হয়। নিলসেন মিডিয়া রিসার্চের মতে, এটি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইংরেজি ভাষায় সম্প্রচারিত ফুটবল ম্যাচের নতুন রেকর্ড। এর পাশাপাশি স্প্যানিশ ভাষার সম্প্রচারকারী টেলেমুন্দোর হিসেবে ম্যাচটি দেখেছেন আরও ২ কোটি ২৬ লাখ দর্শক। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে দুই ভাষার সম্প্রচার মিলিয়ে ফাইনাল ম্যাচটি ৬ কোটিরও বেশি মানুষ দেখেছেন।

পড়ুন>>আসামির মৃত্যুর গুজবে বরিশালে থানায় হামলা ও ভাঙচুর

টুর্নামেন্টজুড়ে মাঠের খেলার প্রতি দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে এবং আর্লিং হালান্ডের মতো বিশ্বখ্যাত তারকারা উত্তর আমেরিকার দর্শকদের কাছে পরিচিত মুখ হয়ে ওঠেন। যুক্তরাষ্ট্র শেষ ষোলো থেকে বিদায় নিলেও দেশটিতে দর্শকদের আগ্রহ কমেনি। এছাড়া স্টেডিয়ামগুলোতে টিকিটের উচ্চমূল্য সত্ত্বেও দর্শক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

ফক্স জানিয়েছে, তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে ১০৪টি ম্যাচ সম্প্রচার করে গড়ে ৭৭ লাখ ৩৭ হাজার দর্শক পাওয়া গেছে, যা ২০২২ সালের ৩৫ লাখ ৮৮ হাজার এবং ২০১৮ সালের ২৭ লাখ ৭০ হাজার গড়ের তুলনায় অনেক বেশি। যদিও নিলসেনের তথ্য জনপ্রিয়তার একটি ধারণা দেয়, তবে প্রকৃত দর্শকসংখ্যা নির্ণয় করা কঠিন, কারণ অনেকে ওয়াচ পার্টি বা দলবদ্ধভাবে খেলা দেখেছেন।

পড়ুন>>সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘গডজিলা’ খ্যাত তরুণী অভিনেত্রী কেইলি হটল

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বাগতিক তিন দেশের আয়োজনের প্রশংসা করেছেন। তার ভাষ্যমতে, স্টেডিয়ামগুলোতে রেকর্ড প্রায় ৭০ লাখ দর্শক উপস্থিত ছিলেন। ইনফান্তিনো জানান, আনুষ্ঠানিক পরিসংখ্যান শিগগিরই প্রকাশ করা হবে এবং সম্ভবত বিশ্বজুড়ে ৬০০ কোটিরও বেশি মানুষ ঘরে বসে এই টুর্নামেন্ট দেখেছেন।

আরও নির্ভুল হিসাব পেতে ২০২৫ সালে নিলসেন তাদের ঘরের বাইরের দর্শক পরিমাপের পদ্ধতিও সম্প্রসারণ করে।শুরুর দিকে কিছু ছোটখাটো সমস্যা থাকলেও যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর স্টেডিয়ামগুলোতে পুরো টুর্নামেন্টজুড়েই দর্শক উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।ইনফান্তিনো বলেন, ‘স্টেডিয়ামগুলোতে আমরা রেকর্ডসংখ্যক দর্শক পেয়েছি, প্রায় ৭০ লাখ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফিফা বিশ্বকাপ ফাইনাল দেখেছেন ৬ কোটির বেশি মার্কিন দর্শক

আপডেট সময় : ০৬:১৫:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬