ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ১৪৫৯ বার পড়া হয়েছে
ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু
ডোমারে নদীতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যু ।
নীলফামারী ডোমার উপজেলার ২নং কেতকীবাড়ি ইউনিয়নে নদীর শ্রোতের পানিতে মাছ ধরতে গিয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।
শুক্রবার ২৯শে আগষ্ট সকাল ১১টার সময় ৩টি শিশু একত্রিত হয়ে বাড়ির ছেরা মশারী নিয়ে নদীতে মাছ ধরতে যায়।
এ সময় দুইটি শিশু পানিতে ডুবে যেতে দেখে সিয়াম নামের শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটি এসে নদীর গর্তে ডুবে থাকা দুই শিশুকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার শিশু ২ টিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু ২টি হলো ২নং কেতকীবাড়ি ইউনিয়নের তেলীপাড়া নামক গ্রামের হানিফ সরকারের মেয়ে হুমায়রা (৬) এবং অপরজন একই এলাকার প্রতিবেশী তাহেরুলের ছেলে তৌফিক(৬)।
পড়ুন>>কাউনিয়ায় মাসুদার হত্যা মামলার পাঁচ আসামী গ্রেপ্তার
এবিষয়ে ২নং কেতকীবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশু ৩টি বাড়ির লোকজনের অজান্তে মশারী নিয়ে নদীতে মাছ ধরতে গিয়ে এ দুর্ঘটনায় শিকার হয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























