ঢাকা ০১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

কাউনিয়ায় মাসুদার হত্যা মামলার পাঁচ আসামী গ্রেপ্তার

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • আপডেট সময় : ০৫:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৩৫৩৭ বার পড়া হয়েছে

মাসুদার হত্যা মামলার গ্রেপ্তারকৃতরা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউনিয়ায় মাসুদার হত্যা মামলার পাঁচ আসামী গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় হারাগাছ বকুলতলা গ্রামে মাসুদার হত্যা মামলায় প্রধান আসামীসহ পাঁচজনকে বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে র‌্যাব ও পুলিশ। শুক্রবার (২৯ আগষ্ট) পাঁচজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ গ্রামের আব্দুল লতিফ মিয়া (৬৫), দুই ছেলে সাইফুল ইসলাম (৩৫). শহিদুল ইসলাম (২৬), মেয়ে লাইলী বেগম (২৮) ও জামাই সাধু কুটিরপাড়ের আব্দুল হাকিম (২৮)।

পড়ুন>>তাহিরপুরে মিথ্যা মামলা ও সংবাদের প্রতিবাদে দুই ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজিরদহ বকুলতলার মাসুদার রহমানের সঙ্গে তার আপন চাচা আব্দুল লতিফের জমিজমা নিয়ে বিরোধ ছিল। বিরোধপুর্ণ জমির বিষয়ে আদালতে মামলাও রয়েছে।

১৮ জুলাই শুক্রবার বিকেল ৫ টার দিকে নাজিরদহ একতাব্রিজ এলাকায় যায় মাসুদার। সেখানে গিয়ে দেখতে পান বিরোধপুর্ণ জমির উপর প্রতিপক্ষ চাচা লতিফ ঘর নির্মাণ করছে। মাসুদার এর প্রতিবাদ করলে তাকে মারপিট করে লতিফ তার ছেলে মেয়ে ও জামাইসহ অন্য সদস্যরা।

একপর্যায়ে লতিফের ছেলে সাইফুল তার হাতে থাকা ধারালো অস্ত্র (পাটকাটা হাচুয়া) দিয়ে মাসুদারের ঘাড়ে কোপ দেয়। ধারালো অস্ত্রের আঘাতে মাসুদার মাটিতে পড়ে যায়। স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন, এ ঘটনায় নিহতের বড়ভাই মাসুম মিয়া বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

অভিযুক্তদের গ্রেপ্তারের মাঠে নামে পুলিশ। কিন্তু ঘটনার পর পরই হত্যাকান্ডের ঘটনার সাথে জড়িত সকল আসামী এলাকা থেকে পালিয়ে যায়।

মামলার তদন্তকারী এসআই মনিবুর রহমান তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীদের অবস্থান সনাক্ত করে। বুধবার কাউনিয়া থানা পুলিশ এবং র‌্যাব-৬ ও র‌্যাব-১ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে খুলনা বাগেরহাট থেকে মামলার দুই নাম্বার আসামী সাইফুল ইসলামকে এবং গাজিপুর এলাকা থেকে মামলার এক নাম্বার আসামী আব্দুল লতিফ মিয়া, চার নাম্বার আসামী শহিদুল ইসলাম, আট নাম্বার আসামী লাইলী বেগম ও দশ নাম্বার আসামী আব্দুল হাকিমকে আটক করা হয়।

পাঁচজনকেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কাউনিয়ায় মাসুদার হত্যা মামলার পাঁচ আসামী গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:২৮:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫