ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ০৮:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৩০০৪ বার পড়া হয়েছে

ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

নীলফামারীর ডোমারে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় দৈনিক যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোলকে হুমকি প্রদান করায় ডোমার থানার ঘুসখোর ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে ঝাড়ু মিছিল করেছে এলাকাবাসী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌর এলাকার কাজীপাড়া থেকে এলাকাবাসীর ব্যানারে ঝাড়ু হাতে একটি মিছিল শুরু হয়ে হৃদয়ে স্বাধীনতা চত্ত্বরে গিয়ে স্মারকলিপি প্রদান প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এসময় উক্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক যুগের আলো প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল, দৈনিক যুগান্তর প্রতিনিধি আবু ফাত্তাহ কামাল পাখি, সুশাসনের জন্য নাগরিক সুজনের সভাপতি গোলাম কুদ্দুছ আইয়ুব, জামায়াত নেতা সোহেল রানা, তুহিন ইসলামসহ আরও অনেকে বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তারা বলেন, এলাকায় মাদক কারবার সহ বিভিন্ন অপকর্মের বিষয়ে সাংবাদিক হিল্লোল ওসির সাথে যোগাযোগ করলে সহযোগিতার পরিবর্তে তিনি সাংবাদিককে হুমকি প্রদান করেন।  এরই প্রতিবাদে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওসিকে মাদক ব্যবসায়ীদের সহযোগী আখ্যা দিয়ে ঝাড়ু মিছিল বের করার পাশাপাশি তাঁর অপসারণ দাবি জানায়।

পড়ুন>> কাউনিয়ার আশা খানসামা ব্রাঞ্চে তিনদিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প অনুষ্ঠিত

এসময় বক্তারা অভিযোগ করে বলেন, ডোমারের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী রুপার পক্ষে ওসি আরিফুল ইসলাম অবস্থান নিয়ে সাংবাদিক হিল্লোলকে হুমকি দেন। এছাড়া ওসির বিরুদ্ধে মাদক ব্যবসায়ীদের কাছ থেকে কমিশন গ্রহণ, টাকা নিয়ে মামলা গ্রহণ  এবং মোটা অঙ্কের টাকার বিনিময়ে সুযোগ-সুবিধা দেয়ার অভিযোগও উত্থাপন করা হয়। তাই বক্তারা অনতিবিলম্বে ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবি জানান।

এবিষয়ে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম জানান, সাংবাদিকের সাথে আমার কিছু হয়নি। ২দিন আগে রাতে মাদক ব্যবসায়ী রুপার বাড়িতে স্থানীয়দের নিয়ে মব সৃষ্টি করে আগুন লাগানোর পরিকল্পনা করছিলো আমি সেটা নিয়ে সাংবাদিক হিল্লোলকে বলেছিলাম মব সৃষ্টি করে কোনো সমস্যা হলে এর দায় আপনাকে নিতে হবে।

এভাবে বলার কারণে সাংবাদিক হিল্লোল লোকজন নিয়ে মিছিল করেছে, সমস্যা নেই তার কাজ সে করেছে আমার কাজ আমি করবো।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডোমার থানার ওসি আরিফুল ইসলামের অপসারণের দাবীতে এলাকাবাসীর ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৮:১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫