ঢাকা ০৮:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাঙ্গলকোটে কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, তদন্ত কমিটি গঠন ১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসায় লাইসেন্স ও নিবন্ধন বাধ্যতামূলক দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের স্টপেজের দাবিতে রেলপথ অবরোধ যত শো বাড়ছে, ততই ভয় পাচ্ছি: রোজী সিদ্দিকী ওয়্যারেবল এআই: দৈনন্দিন সঙ্গী নাকি ব্যক্তিগত গোপনীয়তার ঝুঁকি? অস্ট্রেলিয়ার বিপক্ষে বাভুমার রেকর্ড গড়া ১৭৯ রানের ইনিংস রৌমারীতে অবৈধ কাঁকড়া গাড়ির ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সবজিবোঝাই অটোরিকশা বিএমএসআরআই-তে প্রধান অর্থ কর্মকর্তা নিয়োগ লুসাইল প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে কাতারের আমিরের রাজকীয় নাগেশ্বরীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন

মৃত্যুর গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে কিম জং উনের নতুন ছবি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৃত্যুর গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে কিম জং উনের নতুন ছবি

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে কিংবা তিনি কোমায় চলে গেছেন— সামাজিক যোগাযোগমাধ্যমে এমন বিভিন্ন যাচাইহীন দাবি ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে এসব দাবির সপক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য তথ্য, প্রত্যক্ষদর্শীর বক্তব্য কিংবা স্বাধীনভাবে যাচাই করা যায় এমন কোনো প্রমাণ মেলেনি।

এই গুঞ্জনগুলোর মাঝেই উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম রোদং সিনমুনে কিমের নতুন কিছু ছবি প্রকাশ করা হয়েছে, যেখানে তাকে স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে দেখা যায়। এমন গুজবে পুরো দেশ এমনকি বিশ্বজুড়ে তোলপাড়। বিশেষ করে দেশটির প্রভাবশালী নেতা কিমের বোন কিম ইয়ো জং গোপনীয়তানির্ভর এই শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নিয়েছেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়।

পড়ুন>>অতিরিক্ত ভেপিংয়ে কণ্ঠস্বর হারালেন সেলেনা গোমেজ

ছবিগুলোতে দেখা যায়, কিম জং উন একটি পোশাক ও জুতা প্রদর্শনী পরিদর্শন করছেন। প্রকাশিত একটি ছবিতে হালকা গোলাপি পোশাক পরা এক নারীর হাতে থাকা ছোট গোলাপি জুতা খুঁটিয়ে দেখার জন্য কিমকে সামনের দিকে ঝুঁকতে দেখা যায়।

অন্য একটি ছবিতে তিনি দুই হাত প্রসারিত করে কোনো কর্মকর্তার সঙ্গে আলাপ করছেন বলে মনে হচ্ছে। তৃতীয় একটি ছবিতে তাকে নারীদের ম্যানিকুইনে প্রদর্শিত কোটের হাতার অংশ পরীক্ষা করতে দেখা যায়। এই পরিদর্শনের সময় কিমের পাশে কয়েকজন সহযোগীকেও উপস্থিত থাকতে দেখা গেছে। মূলত কিম সুস্থ ও স্বাভাবিক আছেন— এটি প্রমাণ করার জন্যই দেশটি এসব ছবি প্রকাশ করেছে বলে ধারণা করা হচ্ছে।

পড়ুন>>পাবনায় নেশার টাকা না পেয়ে মায়ের ওপর আক্রমণ

এই ছবিগুলো সামনে আসার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা ভিন্নমতাবলম্বী এবং চায়না ডেমোক্রেসি পার্টির সঙ্গে যুক্ত ওয়ানজুন শিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কিমকে নিয়ে বিস্ফোরক কিছু দাবি করেন। ৪২ বছর বয়সী কিম মারা গেছেন অথবা কোমায় চলে গেছেন বলে তিনি দাবি করেন। ওয়ানজুন শিয়ে অভিযোগ করেছিলেন, কিমের মস্তিষ্কে গুরুতর রক্তক্ষরণ হওয়ার পর বেইজিংয়ের পেকিং ইউনিয়ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দলকে পিয়ংইয়ংয়ে পাঠানো হয়েছিল। তিনি আরও দাবি করেন, কিমকে চিকিৎসার জন্য বেইজিংয়ে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন এবং তার মরদেহ গোপনে উত্তর কোরিয়ায় ফিরিয়ে আনা হয়েছে। পাশাপাশি, ক্ষমতার উত্তরাধিকার নিয়ে অস্থিরতা এড়াতে চীন সীমান্ত এলাকায় ৯ হাজার সেনা পাঠিয়েছে বলেও তিনি দাবি তোলেন। তবে এসব অভিযোগের কোনোটিরই আনুষ্ঠানিক বা নিরপেক্ষ ভিত্তি পাওয়া যায়নি।

কিমের শারীরিক অবস্থা নিয়ে এমন অনিশ্চয়তা উত্তর কোরিয়ায় নতুন কিছু নয়। তথ্য গোপন রাখার প্রবণতা থাকায় তার অনুপস্থিতি বা প্রকাশ্যে আসা নিয়ে প্রায়ই নানা জল্পনা তৈরি হয়। ২০২০ সালের একটি ঘটনার সাথে বর্তমান পরিস্থিতির বেশ মিল রয়েছে। সে সময় উত্তর কোরিয়া থেকে পালিয়ে যাওয়া দক্ষিণ কোরিয়ার বর্তমান আইনপ্রণেতা জি সিয়ং-হো দাবি করেছিলেন, হৃদ্যন্ত্রের অস্ত্রোপচারের পর কিমের মৃত্যু হয়েছে এবং তিনি এ বিষয়ে ‘৯৯ শতাংশ’ নিশ্চিত। পরে কিম জনসমক্ষে ফিরে এলে জি সিয়ং-হো তার ভুল দাবির জন্য ক্ষমা চাইতে বাধ্য হন।

বর্তমান পরিস্থিতিতেও পোশাক প্রদর্শনীতে কিমের নতুন ছবি সামনে আসায় সেই গুঞ্জনগুলো নিয়ে এখন নতুন করে প্রশ্ন উঠেছে। তবে ছবির তারিখ ও প্রেক্ষাপট স্বাধীনভাবে যাচাই করার সুযোগ না থাকায় এটিই চূড়ান্ত প্রমাণ কি না, তা নিয়ে সংশয় থেকেই যায়। কিমের মৃত্যুর সাম্প্রতিক গুঞ্জন ২০২০ সালের একটি ঘটনার কথা মনে করিয়ে দিয়েছে। নিজের ভুল দাবির জন্য ক্ষমাও চান জি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মৃত্যুর গুঞ্জনের মাঝেই প্রকাশ্যে কিম জং উনের নতুন ছবি

আপডেট সময় : ০৫:২০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬