রংপুরের কাউনিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে শ্যালোইঞ্জিন চালিত নছিমন গাড়ি মহাসড়কের পাশে খাদে উল্টে গিয়ে একজন গরু ব্যবসায়ী মারা গেছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গরু ব্যবসায়ীর নাম আমজাদ হোসেন (৫৮) তিনি রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ আঠারো কোঠা বিশ্বনাথপুর গ্রামের মৃত ফজল মেম্বারের ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) মনিবুর রহমান জানান, লালনিরহাটের বড়বাড়ী হাটে গরু বিক্রি করে শ্যালো ইঞ্জিন চালিত নছিমন গাড়ি করে নিজ বাড়ী ফেরছিলেন গরু ব্যবসায়ী আমজাদ হোসেন। দুপুর পৌনে দুইটার দিকে কাউনিয়া উপজেলার ভেলুপাড়া এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত ট্রাকের ধাক্কায় নছিমন গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে নছিমনের চালকের পাশে বসে থাকা গরু ব্যবসায়ী আমজাদ হোসেন নছিমনের নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ বলেন ঘটনাস্থল গিয়ে নিহত গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে । এ ঘটনায় আইনগত প্রক্রিয়া নেয়া হচ্ছে।
Leave a Reply