ভূরুঙ্গামারীর আসিফ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী: এলাকায় খুশির জোয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীর আসিফ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী: এলাকায় খুশির জোয়ার : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
প্রেক্ষাপট: সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত

ভূরুঙ্গামারীর আসিফ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী: এলাকায় খুশির জোয়ার

মনিরুজ্জামান, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
ভূরুঙ্গামারীর আসিফ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী: এলাকায় খুশির জোয়ার
আসিফ আব্দুল্লাহ্

 

 

ভূরুঙ্গামারীর আসিফ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী: এলাকায় খুশির জোয়ার

 

 

ভূরুঙ্গামারীর আসিফ ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী, এলাকায় খুশির জোয়ার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার কৃতী সন্তান আসিফ আব্দুল্লাহ। তিনি ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

 

 

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ ফলাফল ঘোষণা করা হয়। এতে দেখা যায়, আসিফ আব্দল্লাহ ৯ হাজার ৬১ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ রাফিজ খান পেয়েছেন ৪ হাজার ৫৪৫ ভোট। তার ব্যালট নম্বর ছিল ৫। বর্তমানে তিনি ছাত্র শিবিরের ঢাকা মহানগরী পূর্বের সভাপতির দায়িত্ব পালন করছেন।

পড়ুন>> ডাকসুতে বিপুল ভোটে জিতেছেন আলোচিত সেই তন্বী

 

আসিফ আব্দুল্লাহ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের আজিজুর রহমান সরকারের জেষ্ঠ‍্য পুত্র। আসিফের বাবা জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও দীর্ঘদিন কুড়িগ্রাম জেলা আমিরের দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ‍্যক্ষের দায়িত্বও পালন করেন।

ভূরুঙ্গামারীর কৃতী সন্তান হিসেবে তার এই বিজয়ে এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বয়ে গেছে। বিজয়ী হওয়ার খবর পেয়ে ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনতা তাকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী ছিলেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!