ঢাকা ০৩:৪২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁ বিশ্ববিদ্যালয়ে কোনো র‍্যাগিং চলবে না-উপাচার্য হাসানাত আলী কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও র‍্যালি সরিষাবাড়ীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ৭১৯৪ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বউ শাশুড়ি মেলা। নারী স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা ও মা-শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ মেলায় অংশ নেন তিন শতাধিক বউ-শাশুড়ি।

উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নে সোমবার (২১সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ। বাস্তবায়নে ছিল ল্যাম্ব হাসপাতাল এবং অর্থায়নে সহায়তা করে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ)।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) ডা. ফেরদৌসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন কুড়িগ্রামের ডিডিএফপি মোজাম্মেল হক।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে বাল্যবিবাহ প্রতিরোধে খেলাধুলা, কুইজ ও আলোচনা সভা

বিশেষ অতিথি ছিলেন ইউএইচএফপিও ভূরুঙ্গামারী ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ল্যাম্বের প্রজেক্ট অফিসার বাদল এককা, ইউএনএফপিএ জেলা ফ্যাসিলিটেটর আসাদুজ্জামান ও মনজু আরা বেগম।

উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই মেলায় জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ, প্রাতিষ্ঠানিক ডেলিভারির গুরুত্ব, কিশোর-কিশোরী স্বাস্থ্যসেবা ও জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধ বিষয়ে আলোচনা হয়।

এছাড়া ভায়া টেস্ট, ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা, ফিস্টুলা কাউন্সেলিংসহ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নানা কর্নারের ব্যবস্থা ছিল।

পড়ুন>> নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

দিনব্যাপী আয়োজনে তিন শতাধিক বউ-শাশুড়ি অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের মেলা শুধু পারিবারিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে না, বরং নারীর স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা বলেন, সমাজে নারী স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা বাড়াতে এমন আয়োজন ইতিবাচক প্রভাব ফেলবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ব্যতিক্রমী বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত

আপডেট সময় : ১১:৫০:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫