নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিরল এয়ারবাস এ৩৫০ ফ্লাইট পরিচালনা

নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি
দুর্গা প্রতিমা

 

 

নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি

 

নওগাঁয় আট শতাধিক মন্দিরে দুর্গোৎসবের ব্যাপক প্রস্তুতি।
আসন্ন শারদীয় দুর্গােৎসব উপলক্ষে নওগাঁর সদরসহ ১১ উপজেলার মন্দির গুলোতে প্রতিমা ভাস্কর শিল্পীরা ব্যস্ত সময় পার করছে। এ দুর্গাপূজা উপলক্ষে কোন বিশেষ মহল বিশৃঙ্খলা যাতে সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে জেলা প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

 

 

আগামী ২৮ সেপ্টেম্বর ষষ্ঠী তিথির মধ্য দিয়ে ৫ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎতম শারদীয় দুর্গােৎসব শুরু হবে।

 

 

এ উৎসব ঘিরে জেলার সদর উপজেলায় ১২৫টি, মহাদেবপুর উপজেলায় ১৫৮টি, মান্দায় উপজেলায় ১১৩টি, বদলগাছী উপজেলায় ১১০টি, পত্নীতলা উপজেলায় ৮০টি, নিয়ামতপুর উপজেলায় ৫৭টি, আত্রাই উপজেলায় ৫১টি, রানীনগর উপজেলায় ৪৮টি, ধামুইরহাট উপজেলায় ৩২টি, পোরশা উপজেলায় ১৯টি ও সাপাহার উপজেলায় ১৮টি স্থায়ী এবং অস্থায়ী মন্দিরে দুর্গা প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে ভাস্কর শিল্পীরা।

পড়ুন>> সরিষাবাড়ীতে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

 

দুর্গা প্রতিমাগুলোর মাটির কাজ শেষ। প্রতিমা গুলোতে এখন রং তুলির শেষ আঁচর দিতে ভাস্কর শিল্পীরা দিবা রাত্রি পরিশ্রম করে চলেছে। নিরাপত্তার স্বার্থে মন্দির গুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি প্রতিযোগিতা মুলক ভাবে ডেকোরেশন ও আলোকসজ্জার ব্যবস্থা নিয়েছে মন্দির কমিটি।

 

 

নওগাঁ মহাশ্মশানে দুর্গা প্রতিমা তৈরির ভাস্কর শিল্পী উৎপল কুমার দাস বলেন,দ্রব্য মুল্যের উর্দ্ধগতির এই বাজারে এ শিল্পের সঠিক মুল্য কেউ দিতে চায়না।একটি বড় দুর্গা প্রতিমা তৈরি করতে যে সময় এবং শ্রম দিতে হয় সেই হিসেবে তাদের পারিশ্রমিকের মুল্য কেউ দেয় না। শ্রমের হিসেব না করে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ পেশাকে ধরে রাখতে বাধ্য হচ্ছি।

 

 

এদিকে দুর্গাপুজা উপলক্ষে ১৪ সেপ্টেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভার আয়োজন করা হয়।সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল।

 

 

এ সভায় উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার সাফিউল সারোয়ার, ১৪- বিজিবির উপ-অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, ১৬- বিজিবির কর্ণেল আরিফুল ইসলাম মাসুম, সেনাবাহিনীর মেজর মোঃ কাওছার আলী ও জেলার ১১ উপজেলার পুজা উদযাপন এবং মন্দির কমিটির নেতৃবৃন্দ।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভেজাল সার ধ্বংস: ব্যবসায়ী দণ্ডিত

 

৫ দিনব্যাপী এ দুর্গাপূজায় কোন বিশেষ মহল বা গোষ্ঠী যাতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেতে না পারে সে লক্ষ্যে নিরাপত্তার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার বাহিনীসহ পুলিশের সাদা পোশাকের বিশেষ টিম জেলার প্রতিটি উপজেলায় তাদের দ্বায়িত্ব পালন করবে।

 

সেই সঙ্গে প্রতিটি মন্দিরে সিসিটিভি ক্যামেরা ও ট্যাগ অফিসার থাকবে এবং কন্ট্রোল রুম খোলা থাকবে বলে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় সুত্র জানান।

 

এছাড়াও সুত্রমতে সরকারি সিদ্ধান্ত মোতাবেক এ পুজাকে কেন্দ্র করে আতশবাজি ফোটানোর ওপর নিষেধাজ্ঞাসহ দশমীর দিন সন্ধ্যা ৭ টার মধ্যে প্রতিমা বিসর্জনে নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করা হয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!