কিশোরগঞ্জের ভৈরবে বীর মুক্তিযোদ্ধা ও ভৈরব পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছের জানাজায় উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে নবী হোসেন (৪৫) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে পৌর শহরের পঞ্চবটী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নবী হোসেন পঞ্চবটী এলাকার মৃত ফালু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ জুলাই প্রয়াত এই আওয়ামী নেতার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে কফিনে শ্রদ্ধা নিবেদনকালে নবী হোসেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন। এই ঘটনার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিমন বোস জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা একটি মামলায় নবী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতা সৃষ্টি ও উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
Leave a Reply