ব্যাটের আওয়াজ নকল করে নিষিদ্ধ ইংলিশ ক্রিকেটার
- আপডেট সময় : ০৮:০৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
ইংল্যান্ডের নর্থ ইয়র্কশায়ার অ্যান্ড সাউথ ডারহাম ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে প্রতারণার আশ্রয় নেওয়ায় দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন অপেশাদার ক্রিকেটার ব্রায়ান ডিভাইন পন্টিং।
গত জুলাইয়ে অনুষ্ঠিত ওই ম্যাচে সল্টবার্ন দ্বিতীয় একাদশের হয়ে খেলার সময় পন্টিং নিজের আঙুল ফুটিয়ে ব্যাটে বল লাগার ভুয়া শব্দ তৈরি করেন। স্লিপে ফিল্ডিং করার সময় এমন কাণ্ড ঘটান তিনি, যা দেখে আম্পায়ার নর্টনের ব্যাটার নোমান শাবিরকে ভুলবশত আউট ঘোষণা করেন। এই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর লিগ কর্তৃপক্ষ কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। শব্দ শুনে উইকেটকিপার বলটি ধরে ফেলেন। ভিডিওটি সামনে আসার পর বিষয়টি তদন্ত করে লিগ কর্তৃপক্ষ।
ইসিবি বা ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের শাস্তিমূলক সিদ্ধান্ত অনুযায়ী, পন্টিং ২০২৮ সালের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। এই নিষেধাজ্ঞার আওতায় খেলোয়াড় হিসেবে মাঠে নামার পাশাপাশি কোচিং, আম্পায়ারিং কিংবা জুনিয়র দলের ব্যবস্থাপনার কাজও করতে পারবেন না তিনি। লিগের তদন্তে বেরিয়ে এসেছে যে, সল্টবার্নের আরও কয়েকটি ম্যাচে পন্টিং এবং তার সতীর্থদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। লিগ কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, তদন্তের সময় সল্টবার্নের একাধিক ম্যাচে পন্টিংসহ দলের অন্য সদস্যদের আচরণ নিয়ে অভিযোগ পাওয়া গেছে। যদিও ব্যক্তিগতভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শুধু পন্টিংকে, তবে বিতর্কিত ঘটনায় দলের অন্যদের সম্পৃক্ততার বিষয়টিও তদন্তে উঠে এসেছে।
ব্যক্তিগত নিষেধাজ্ঞার পাশাপাশি ক্লাব সল্টবার্নকেও বড় ধরনের শাস্তির মুখে পড়তে হয়েছে। লিগ কর্তৃপক্ষ দলটিকে চলতি মৌসুমের পর দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে তৃতীয় বিভাগে পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করেছে। শুধু তাই নয়, নতুন মৌসুমে দলটি পয়েন্ট টেবিলের লড়াইয়ে ৬০ পয়েন্ট ঘাটতি নিয়ে যাত্রা শুরু করবে। এছাড়া শৃঙ্খলাভঙ্গের দায়ে ক্লাবটিকে ৩০০ পাউন্ড জরিমানাও গুনতে হবে। মূলত একটি ম্যাচের প্রতারণামূলক আউটের ঘটনা এখন পুরো ক্লাবটির জন্য বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্বিতীয় বিভাগ থেকে অবনমন ঘটিয়ে দলটিকে ২০২৭ মৌসুমে তৃতীয় বিভাগে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে লিগ কর্তৃপক্ষ।
সূত্র: যুগান্তর
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























