ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ আটক যুবককে ৩ মাসের কারাদণ্ড সংযুক্ত আরব আমিরাতে বৃষ্টির কামনায় বিশেষ ইস্তিসকার নামাজ দিল্লি সফরে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী: মোদি-সেনাপ্রধানের সঙ্গে বৈঠক অস্ট্রেলিয়ায় ক্ষমতার পালাবদলের আভাসে অভিবাসন ছাঁটাইয়ের কড়া পরিকল্পনা দেশে হাম ও উপসর্গে আরও ৬ শিশুর প্রাণহানি ইএসডিওতে ব্রাঞ্চ ম্যানেজার পদে নিয়োগ, বেতন ৪৬ হাজার ‘চীনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি আছে?’, যুক্তরাষ্ট্রকে: উত্তর কোরিয়ার ২২ দিনের নিষেধাজ্ঞা: ভোলার জেলেদের দুশ্চিন্তা ও সরকারি সহায়তার বিনিয়োগ বাড়াতে ২০ উদ্যোগের সাতটি বাস্তবায়ন ইসির সঙ্গে নেপাল নির্বাচন কমিশনের প্রতিনিধিদলের বৈঠক

ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ২০ বার পড়া হয়েছে

ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার

ঢাকায় যুবকে হত্যার পর নিজ বাড়ি নীলফামারীর ডিমলায় পুতে রাখার অভিযোগ উঠেছে মামুন নামে এক যুবকের বিরুদ্ধে । মঙ্গলবার দুপুরে ঢাকা থেকে পুলিশের একটি তদন্ত টিম নীলফামারীর ডিমলা থানার সহায়তায় সন্দেহভাজন মামুনকে আটক করে , পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তদন্তকারী পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে হত্যার শিকার হওয়া রাকিবের লাশ উদ্ধার করে।

নিহত রাকিব ইসলাম টাঙ্গাইলের গোপালপুর এলাকার খাদেমুল ইসলামের ছেলে এবং ঢাকার মিরপুর ১০ এলাকার কাফরুল থানার শ্যাওড়াপাড়ায় অনার্স ভর্তি কোচিং করতে যান এবং সেখান থেকে অভিযুক্ত মামুনের সাথে তার পরিচয় হয়।

পড়ুন>>চরফ্যাশনে আইনজীবী সমিতির এপিপি হিরনের সদস্যপদ ছয় মাসের জন্য

প্রাথমিক তথ্যে জানা যায় যে গত ১৬ই সেপ্টেম্বর ঢাকার মেঘঘাটিতে বিরোধের জেরেই রাকিব ইসলাম হত্যার শিকার হয়। এর দুই দিন পর নিজ বাড়িতে লাশ নিয়ে আসেন মামুন পরে নিজ বাড়ির পাশে পুতে রাখেন এবং এআই প্রযুক্তি ব্যবহার করে রাকিবকে জীবিত দেখিয়ে ভিডিও তৈরি করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন নিহত রাকিবের পরিবারের কাছ থেকে।

অভিযুক্ত মামুন নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ২ নং ওয়াডের বসুনিয়াপাড়া এলাকার আফসার আলীর ছেলে। রাকিবকে হত্যার পর মামুন মরদেহটি একটি বাক্সে করে ঢাকা থেকে কুরিয়ার এর মাধ্যমে নিজ উপজেলা ডিমলায় নিয়ে আসেন পরে বাড়িতে নিয়ে গিয়ে পচা মাছ বলে বাড়ির পাশে পুতে রাখেন।

পড়ুন>>বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা

এবিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন ঢাকা পুলিশের কাছ থেকে আমরা একটি বার্তা পাই যে ডিমলা থানার বালাপাড়া ইউনিয়নের বামুনিয়াপাড়ায় ঢাকা থেকে একটি লাশ এনে পুতে রাখা হয়েছে, পরে ঢাকা পুলিশের একটি তদন্ত টিম আমাদের সহায়তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত মামুনকে আটক করে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে মাটি খুড়ে নিহত রাকিবের লাশ উদ্ধার করা হয়। এবং লাশ ময়নাতদন্ত শেষে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং গ্রেপ্তার মামুনকে ঢাকার তদন্তকারী দলের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকায় হত্যার শিকার রাকিবের লাশ ডিমলার বসতবাড়ি থেকে উদ্ধার

আপডেট সময় : ১০:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬