পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী
- আপডেট সময় : ০৯:১৮:৪৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী
নারীর ক্ষমতায়ন ও ক্রীড়াঙ্গনে মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে শনিবার ২১ নভেম্বর বিকালে অনুষ্ঠিত হয়েছে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ। ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে এই খেলায় দর্শকদের উৎসাহ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মাঠে ছিল উৎসবের আমেজ।
প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রাণীশংকৈলের রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি। খেলায় প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মোঃ জাহিদুর রহমান।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল, আর বিয়ে না করার শপথ যুবকের
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ইএসডিও’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান, পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নূর এ শাহাদাৎ স্বজন,
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন প্রামাণিকসহ অনেকে। পুরো ম্যাচে প্রাণবন্ত ধারাভাষ্য দিয়ে দর্শকদের আনন্দ ও খেলার উত্তেজনা বাড়িয়ে তোলেন সুজন খান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খেলার ভূয়সী প্রশংসা করেন এবং নারী ফুটবলারদের উৎসাহিত করতে এমন উদ্যোগ নেওয়ায় ইএসডিওকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি রাঙ্গাটুঙ্গি ফুটবল একাডেমি ও জনগাঁও আদিবাসী ফুটবল একাডেমির উন্নয়নে মোট দুই লাখ টাকা বরাদ্দের ঘোষণা দেন।
পড়ুন>>বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন মেয়েদের খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ তৈরির পাশাপাশি তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি ও সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের বিশ্বাস, এমন উদ্যোগ স্থানীয় মেয়েদের এগিয়ে যাওয়ার নতুন অনুপ্রেরণা জোগাবে এবং তারা একদিন জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নিজ এলাকা ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে। ক্রীড়াঙ্গনে নারীর অংশগ্রহণ ও সমান সুযোগ নিশ্চিত করতে ইএসডিও’র এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানানো হয়। আলোচনা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলেদেন অতিথিরা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























