ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ৬২৩ শিশুর মৃত্যু দেশে ফের নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে: রুহুল কবির রিজভী ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ খুলনায় আবারও বিকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কাতারে স্বর্ণের বড় দরপতন, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসীরা উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টি, বিপাকে আমন ও তরমুজ চাষিরা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর

এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প বা এসএমই খাতের সামগ্রিক বিকাশের লক্ষ্যে বড় কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী চার বছরের মধ্যে দেশজুড়ে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা তৈরির বিশেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। রোববার (২২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান।

শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগে ‘এসএমইতে সমৃদ্ধি, অর্থনীতিতে প্রবৃদ্ধি’ প্রতিপাদ্য সামনে রেখে শুরু হয়েছে এবারের মেলা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক।

প্রধানমন্ত্রী জানান, উদ্যোক্তা হতে আগ্রহী নারী ও পুরুষদের জন্য এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ‘এসএমই সৃষ্টি’ নামে একটি বিশেষ কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক সমৃদ্ধির জন্য এসএমই খাতের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে মোট ৫০ হাজার উদ্যোক্তাকে যথাযথ প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় প্রতি বছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে।

উদ্যোক্তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরিতে নানা উদ্যোগের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের পণ্যের মান উন্নয়ন ও নতুন নকশা তৈরির সুবিধার্থে একটি ‘ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার’ প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি দেশীয় উদ্যোক্তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে সিঙ্গাপুর ও লন্ডনে বিভিন্ন বাণিজ্য মেলায় অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নানা প্রতিবন্ধকতা দূর করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনই সরকারের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

এসএমই খাতে ২৫ হাজার উদ্যোক্তা তৈরির ঘোষণা প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৪:৩৮:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬