ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ খুলনায় আবারও বিকৃত রবীন্দ্রনাথ ঠাকুরের দেয়ালচিত্র বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ১৯টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কাতারে স্বর্ণের বড় দরপতন, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসীরা উপকূলে টানা পাঁচ দিনের বৃষ্টি, বিপাকে আমন ও তরমুজ চাষিরা গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান গড়ার লক্ষ্য প্রধানমন্ত্রীর এসএমই পণ্য মেলার উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান নবান্ন উৎসবে রাঁধুন মন মাতানো সাত আঞ্চলিক পিঠা প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশের অভিযোগ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের নিয়মিত অভিযানে প্রায় লক্ষাধিক টাকা মূল্যের ভারতীয় অলিভ অয়েল জব্দ করা হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) রাতে ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ভারত থেকে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে আনা এসব অলিভ অয়েল ঢাকায় নেওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। রাতে ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল সহকারী পুলিশ সুপার (ভূরুঙ্গামারী সার্কেল) মুনতাসির মামুন ও থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদের উপস্থিতিতে মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ফুট পেট্রোল পরিচালনা করছিল।

পড়ুন>>কাতারে স্বর্ণের বড় দরপতন, অগ্রিম বুকিংয়ে ঝুঁকছেন প্রবাসীরা

এ সময় কুড়িগ্রামগামী একটি দ্রুতগতির ইঞ্জিনচালিত নসিমনকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক গাড়িটি না থামিয়ে দুটি সাদা বস্তা ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তা দুটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় অলিভ অয়েল উদ্ধার করা হয়। উদ্ধার করা তেলের জব্দমূল্য প্রায় লক্ষাধিক টাকা।

পুলিশ জানিয়েছে, জিডিমূলে উদ্ধার করা অলিভ অয়েল জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে অনুসন্ধান চলছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পড়ুন>>বাহরাইনে শিল্প স্থাপনায় ইরানের হামলা, নেপথ্যে মার্কিন ঘাঁটি সংঘাত

এ বিষয়ে ভূরুংগামারী থানার অফিসার ইনচার্জ জনাব এম আর সাঈদ ও সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন জানান ভূরুংগামারী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানে নিয়মিত চেকপোস্ট ও ফুটপেট্রোল পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, জুয়া ও চোরাচালান রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে লক্ষাধিক টাকার অলিভ অয়েল জব্দ

আপডেট সময় : ০৩:২৭:২৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬