ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: সৌদি ও কাতারে যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র লালমনিরহাটে জমির বিরোধ মিমাংসার নামে  নারীকে শারীরিক নির্যাতনের অভিযোগ কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্তের জেরে যুবককে নিরাপত্তা ঘটনায়, হাসপাতালে আবার বাড়ল এলপিজির দাম, আজ থেকেই কার্যকর পূজায় গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা: চট্টগ্রাম পুলিশ সুপার রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু বাংলাদেশ শুটিং ফেডারেশনের অ্যাডহক কমিটির কার্যক্রমে আইনি বাধা কাটল নিরাপদ রাখতে ব্যর্থ সরকারের প্রয়োজন নেই: শফিকুর রহমান শুটিংয়ের অভিজ্ঞতা: ইয়াশের কোল থেকে দুইবার পড়লেন নীহা ভারত-বাংলাদেশ দীর্ঘস্থায়ী বন্ধন মুছে যাবে না: এম জে আকবর

বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে

বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল

বিএনপি নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাছ থেকে টাকা গ্রহণ করে তাদের মিছিল করার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দ্বিমুখী আচরণ বন্ধের আহ্বান জানান। তিনি আরও বলেন, চাঁদাবাজি ও নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে বিএনপি দেশে এক প্রকার অন্যায়ের রাজত্ব কায়েম করে রেখেছে।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, একাদশ জাতীয় সংসদের ১১ দলের সদস্যরা শপথ গ্রহণ করলেও বিএনপি শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে।

পড়ুন>>আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী

শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর জেলা ও মহানগর দলীয় কার্যালয়ে বিভাগীয় উন্নয়ন ফোরামের ব্যানারে সংবাদ সম্মেলন করে সভাপতির বক্তব্যে নায়েবে আমির বলেন, “বিএনপির নেতারা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিকট থেকে টাকা নিয়ে মিছিল করার সুযোগ দিচ্ছে। এসব অধিকার আদায়ের কথা বললেই বিএনপি আওয়ামী লীগের কায়দায় বিরোধীদলকে দমনের অপচেষ্টা করছে। ”।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বশীলতা নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমান সরকার পরিকল্পিতভাবে জামায়াতের এমপিদের নির্বাচনী এলাকায় ডিলারদের মাধ্যমে সার সংকট সৃষ্টি করছে এবং পরে এর দায় জামায়াতের ওপর চাপানোর চেষ্টা করছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকরের জন্য সরকারের প্রতি কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। তিনি স্পষ্ট করেন, শেখ হাসিনার দেশে ফেরার ইস্যু দেখিয়ে বিরোধী দলকে আন্দোলন থেকে দূরে রাখা যাবে না। এ সময় শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে সরকারকে কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। “দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। তবে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সবজান্তা মন্ত্রী হলেও তার মন্ত্রণালয়ের কোনো খবর নেই, ” বলেও মন্তব্য করেন তিনি।

রংপুর বিভাগীয় উন্নয়ন ফোরামের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে এটিএম আজহারুল ইসলাম রংপুর অঞ্চলকে দীর্ঘদিনের বঞ্চনার শিকার হিসেবে উল্লেখ করেন। তিনি রংপুর বিভাগের জন্য ইনসাফপূর্ণ বরাদ্দ ও সুষম উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে সৈয়দপুর বিমানবন্দরের আধুনিকায়ন, রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর এবং রংপুর শহরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। এছাড়া সব উপজেলায় মহিলা কলেজ বৃদ্ধি ও সরকারিকরণের বিষয়টিও তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন।

আরও পড়ুন>>শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী

উন্নয়ন পরিকল্পনার তালিকায় তিনি আরও যোগ করেন, উত্তরাঞ্চলে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, প্রতিটি উপজেলায় আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ এবং জেলা শহরগুলোকে জাতীয় মহাসড়কের সাথে সংযুক্ত করা। তিনি মধ্যপাড়া কুঠির শিল্পের পাশাপাশি নতুন শিল্পায়নের সুযোগ তৈরি এবং বসতবাড়িতে গ্যাস সংযোগের দাবি জানান। এছাড়া খোলাহাটি ক্যান্টনমেন্টে যাতায়াতের সুবিধার্থে রংপুর-বদরগঞ্জ সড়ক চার লেনে উন্নীত করার ওপর জোর দেন তিনি।

উল্লেখ্য যে, এই সংবাদ সম্মেলনে রংপুর বিভাগের বিভিন্ন আসন থেকে নির্বাচিত জামায়াতে ইসলামীর মোট ১৫ জন সংসদ সদস্য উপস্থিত ছিলেন। বিভাগীয় উন্নয়ন ফোরামের আহ্বায়ক হিসেবে এটিএম আজহারুল ইসলাম এমপি সামগ্রিক উন্নয়ন ও বৈষম্য নিরসনের বিষয়ে দলের এই অবস্থান পরিষ্কার করেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপি টাকা নিয়ে আ.লীগকে মিছিলের সুযোগ দিচ্ছে: এটিএম আজহারুল

আপডেট সময় : ০৫:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬