দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর
- আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৬ শিশুর
সারা দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই রোগে মোট ১ হাজার ৬৩ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৬২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৩০৫ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য বলছে, গত একদিনে ঢাকা ও সিলেট বিভাগে দুইজন করে মোট চারজন এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগে একজন করে মোট দুইজন শিশুর মৃত্যু হয়েছে।
পড়ুন>>বগুড়ায় জঙ্গল থেকে নবজাতক উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
চলতি বছরের ১৫ মার্চ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৮১ হাজার ৩৫ জনের সন্দেহজনক হামের উপসর্গ দেখা গেছে। এই সময়ের মধ্যে মোট ২০ হাজার ৬৪৬ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৫৯ হাজার ৮০৪ জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ১ লাখ ৫৩ হাজার ৪৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























