সংবাদ শিরোনাম :
বগুড়ায় জঙ্গল থেকে নবজাতক উদ্ধার, চাঞ্চল্য এলাকায়
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৪১:১৫ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনট উপজেলার পূর্ব গুয়াডহরী গ্রামে রাস্তার পাশের জঙ্গল থেকে এক ছেলে নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে স্থানীয় এক ব্যক্তি মসজিদে যাওয়ার পথে ঝোপের ভেতর থেকে শিশুর কান্নার শব্দ শুনতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। নবজাতককে দেখার জন্য এলাকায় উৎসুক মানুষের ভিড় জমে যায়, যা পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, উদ্ধার হওয়া নবজাতকটির বয়স আনুমানিক দুই থেকে তিন দিন। বর্তমানে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং সেখানে চিকিৎসাধীন রয়েছে। শিশুটিকে কে বা কারা সেখানে ফেলে রেখে গেছে, তা নিশ্চিত হতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্র: রাইজিংবিডি
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :

























