নওগাঁ সদর হাসপাতালে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নওগাঁ সদর হাসপাতালে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

নওগাঁ সদর হাসপাতালে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২
নওগাঁ সদর হাসপাতালে সাংবাদিককে লাঞ্ছিত করার অভিযোগ

নওগাঁ থেকে সুবীর দাস : নওগাঁ সদর মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার(৯ সেপ্টেম্বর) বিকেল আনুমানিক পাঁচটার সময় দৈনিক আজকের প্রভাত ও দেশ আজকাল পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মোঃ সুজন রানা হঠাৎ বুকে ব্যথা ও বমি শুরু করলে তাঁকে মুভি বাংলা টিভি ও দৈনিক চিত্র পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি মেহেদী হাসান অন্তর চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে  ইমারজেন্সিতে টিকেট কেটে সুজন রানাকে দেখতে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার ( ডাক্তার) লুমা  তার রুমে থাকা সব রুগীদের বের করে দিয়ে ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেনের দেওয়া উপহার রুমে লাগানোর পর্দার বিষয়ে আলাপ-আলোচনা করতে থাকে।

একপর্যায়ে কর্তব্যরত ডাক্তার লুমা রুগী দেখার বিষয়ে জিজ্ঞেস করলে তারা চড়াও হয়ে ওঠে এবং রাগান্নিত কন্ঠে বলতে থাকে ওষুধ কোম্পানির লোক যে কোনো মুহূর্তে আসবে এবং ডাক্তার ভিজিট করতে পারবে তাদের কোন নিদিষ্ট সময়ের প্রয়োজন নেই।

এই বিষয়ে আমাদের কোনো নির্দেশনা নাই। আপনার এতে সমস্যা কি, আপনি ভিডিও কেন করছেন, কার অনুমতি নিয়ে ভিডিও করছেন। একপর্যায়ে ডাক্তারের অনুমতিতে, ডাক্তার রুমে থাকা ঔষধ কোম্পানির রিপেজেনটিভ নবেল হোসেন ও হাসপাতালের ট্রলি ম্যান জাহিদ এসে অকথ্য ভাষায় গালাগালি করে ভিডিও ধারণ করা মোবাইল কেড়ে নিয়ে ধাক্কাধাক্কি ও মারধর করে বের করে দেয়।

এই বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক জাহিদ হাসান চৌধুরী সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আজ ছুটির দিন আমি বাসায় আছি এই বিষয়ে আমি জেনেছি আগামীকাল আসেন বিষয়টি দেখব।

নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ নজরুল ইসলাম জুয়েল বলেন, একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!