ঢাকা ১২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডোমারে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত: কাউনিয়ার ‘অটোওয়ালা’ মিজানুর রহমান কাউনিয়ায় এনজিও কর্মী হত্যার প্রধান আসামিসহ তিনজন লক্ষ্মীপুর থেকে গ্রেফতার কাতারের নিরাপত্তায় যোগ দিতে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য ভারত বাংলাদেশ-নেপালের চেয়ে খারাপ হতে পারে: মন্ত্রী ইরফান আনসারি চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা রমজানের আগেই রাজধানীর বাজারে ছোলার দামে বড় ঝাঁকুনি শর্টকাট পথে অর্থ উপার্জনে ভালো আইনজীবী হওয়া সম্ভব নয়: আইনমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা নিরসনে ট্রাম্পের সঙ্গে কাতারের আমিরের ফোনালাপ মরিশাসে কাচের বাক্স চাপায় প্রাণ গেল তিন বাংলাদেশির

দেশে সারের কোনো ঘাটতি নেই, ১৬ লাখ টন উদ্বৃত্ত থাকবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

ঢাকা মহানগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে সারের কোনো ঘাটতি নেই, ১৬ লাখ টন উদ্বৃত্ত থাকবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

দেশে সারের কোনো সংকট নেই এবং চাহিদার তুলনায় প্রায় ১৬ লাখ টন সার উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমানের উত্থাপিত জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী জানান, দেশে সারের মোট চাহিদা ৩৫ লাখ ৮৭ হাজার টন, যার বিপরীতে ৫১ লাখ ৭১ হাজার টন জোগান রয়েছে। ফলে চাহিদার তুলনায় ১৫ লাখ ৮৪ হাজার টন সার উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

পড়ূন>>মেগা প্রকল্পে দুর্নীতির তদন্ত চলছে, প্রতিবেদন পেলেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমানে আমন ধানের শিষ ও কুশি বের হওয়ার সময় হওয়ায় সারের চাহিদা তুলনামূলক কম। কৃষকরা মূলত আসন্ন রবি মৌসুমের জন্য সার সংগ্রহ করছেন।

নতুন ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, প্রায় ৮ হাজার শূন্য ডিলার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যার আবেদনের সময়সীমা এখনো শেষ হয়নি। তাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই দুর্নীতির অভিযোগ তোলা ভিত্তিহীন।

বর্তমানে ৩১ হাজারের বেশি ডিলার কর্মরত আছেন এবং নতুন নিয়োগ পাওয়া ডিলাররা আরও দুজন করে খুচরা ডিলার নিয়োগ দিতে পারবেন, যার ফলে আরও ১৬ হাজার ডিলার যুক্ত হবেন।

পড়ুন>>সার আছে, তাহলে সংকট কেন? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার পাশাপাশি এখনই বন্ধ করতে হবে কৃষকের ভোগান্তি।

সার সরবরাহ ও বাজার পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে দেশের ৬৪ জেলায় মনিটরিং সেল কাজ করছে বলে জানান সুলতান সালাউদ্দিন টুকু। অনিয়মের অভিযোগে ইতোমধ্যে পাঁচজন ডিলারের লাইসেন্স বাতিল করা হয়েছে।

এছাড়া ‘কৃষক কার্ড’ প্রবর্তনের মাধ্যমে কৃষকের সম্মান বৃদ্ধির পাশাপাশি সারের অপচয় কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি কৃষকের জমির পরিমাণ অনুযায়ী সারের প্রয়োজনীয়তা নির্ধারণ করা সম্ভব হবে।

বিরোধী দলের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সংসদে সরকারের সমালোচনা করার পূর্ণ সুযোগ রয়েছে, তবে সারের কৃত্রিম সংকট তৈরির কোনো ষড়যন্ত্রে পা না দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, ‘‘আমরা আপনাদের গৃহপালিত বলতে চাই না। এই সংসদে আপনাদের ভূমিকা চাই, দেশের ও জনগণের স্বার্থে কথা বলুন।’’ বর্তমান সংসদকে ‘মজলুমের পার্লামেন্ট’ আখ্যা দিয়ে তিনি গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান, যাতে দেশে পুনরায় ফ্যাসিবাদ কায়েমের সুযোগ সৃষ্টি না হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে সারের কোনো ঘাটতি নেই, ১৬ লাখ টন উদ্বৃত্ত থাকবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

আপডেট সময় : ০৭:৩৪:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬