দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জের ইছামতীতে এক যুগ পর নৌকাবাইচ: দুই পাড়ে মানুষের ঢল অরাজকতা উসকে দেওয়ার পেছনে কি সেই ‘গুপ্তরা’ কাজ করছে, প্রশ্ন প্রধানমন্ত্রীর হাসি ও ভাবনার খোরাক: অদ্ভুত সব গবেষণার জন্য ঘোষিত হলো ইগ নোবেল পুরস্কার ২০২৭ সাল নিয়ে পূর্বাভাস দিলেন ‘চীনের নস্ত্রাদামুস’ খ্যাত জিয়াং শুয়েছিন পিকেএসএফে ৩ পদে নিয়োগ: বেতন ১ লাখ ৩০ হাজার টাকা পর্যন্ত টাঙ্গাইলের কালিহাতীতে লাকড়ি বোঝাই ঠেলাগাড়ি উল্টে চালকের মৃত্যু উল্লাপাড়ায় নৌকাবাইচ নিয়ে বিএনপি-জামায়াত দ্বন্দ্ব: ১৪৪ ধারা জারি জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বহুমুখী উৎস খুঁজছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিএসএফের গুলিতে আহত কৃষক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উধাও লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ মিলবে না, সরকারকে সময় দেওয়ার আহ্বান ডিএসসিসি প্রশাসকের

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭

সৃষ্টি স্বাস্থ‍্য ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৯৮৭

দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ৯৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৮৮ জনের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এই হিসাব বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ের।

 

পড়ুন>>রাষ্ট্রপতিকে বরণে প্রস্তুত ঠাকুরগাঁও, সাজসজ্জার পাশাপাশি উন্নয়নের প্রত্যাশা

সংক্রমণের হারও উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪০ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৬৭ জনে। একই সময়ে আরও এক হাজার ১১৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ফলে দেশে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা এখন এক লাখ ৬২ হাজার ২৬২ জন।

এর আগে গত কয়েক দিনে হামের উপসর্গে মৃতের সংখ্যা ধারাবাহিকভাবে বেড়েছে। এর মধ্যে ৯৬৩, ৯৬৭, ৯৭৩ এবং ৯৭৯ জন মৃত্যুর তথ্য পর্যায়ক্রমে রেকর্ড করা হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং সংক্রমণের বিস্তার রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর জোর দিচ্ছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!