রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব
- আপডেট সময় : ০৬:২৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব
আগামী ২০ আগস্ট অনুষ্ঠেয় রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ প্রক্রিয়া ও নিয়মাবলি সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ।
মঙ্গলবার (১৮ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত সময় মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি।
ফলে নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পড়ুন>> শারীরিক অসুস্থতায় পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত
ইসি সচিবের তথ্যমতে, আগামী ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের সংসদ কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট শুরুর আগে প্রধান নির্বাচন কমিশনার, যিনি নির্বাচনকর্তার দায়িত্ব পালন করবেন, তিনি সংসদ সদস্যদের ভোট দেওয়ার পদ্ধতি সম্পর্কে বিস্তারিত অবহিত করবেন। এরপরই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এই নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৩৪৯ জন।
ভোট দেওয়ার পদ্ধতি ব্যাখ্যা করে আখতার আহমেদ জানান, প্রতিটি ব্যালট পেপারের দুটি অংশ থাকবে—একটি মুড়ি অংশ এবং অন্যটি মূল ব্যালট পেপার। মুড়ি অংশে ক্রমিক নম্বর, ভোটদানকারী সংসদ সদস্যের নাম ও বিভক্তি নম্বর থাকবে এবং সেখানে সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার পূর্ণ নাম লিখে স্বাক্ষর করতে হবে। এরপর তিনি মূল ব্যালট পেপারটি গ্রহণ করবেন।
পড়ুন>>সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শক্তিশালী রাজস্ব ব্যবস্থার আহ্বান প্রধানমন্ত্রীর
মূল ব্যালট পেপারের ডান পাশে বাংলা বর্ণমালার আদ্যাক্ষর অনুযায়ী প্রার্থীদের নাম মুদ্রিত থাকবে। প্রার্থীদের নামের পাশে নির্ধারিত স্থানে সংসদ সদস্যরা তাদের নাম লিখে স্বাক্ষর করবেন।
ভোট দেওয়া শেষে নির্ধারিত ব্যালট বাক্সে তা জমা দিতে হবে এবং বিকেল ৫টা পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই গণনা শুরু হবে। গণনার সময় মোট কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি অব্যবহৃত রয়েছে, তার হিসাব করা হবে। এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোটের হিসাব শেষে যিনি বেশি ভোট পাবেন, তাকে নির্বাচনকর্তা বিজয়ী ঘোষণা করবেন। সবশেষে নির্বাচন কমিশন এই ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশ করবে। ডে/ বা
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























