ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে ১৪ হাজার নিয়োগের চূড়ান্ত অনুমোদন, শুরু হতে বাধা নেই বার্লিনে কাতারের আমিরকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিলেন জার্মান প্রেসিডেন্ট উর্ধ্বমুখী শেয়ারবাজার: ডিএসইতে লেনদেন ও মূলধন উভয়ই বাড়ল চামড়াশিল্পের শ্রমিকদের নতুন মজুরিকাঠামো ঘোষণা করলো শ্রম মন্ত্রণালয় প্রধানমন্ত্রী: ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের চূড়ান্ত রূপরেখা প্রকাশ করলেন মেয়র মামদানি স্বাভাবিক ছন্দে ফিরছে গোপালগঞ্জ, খুলেছে মার্কেট ও শিক্ষাপ্রতিষ্ঠান চট্টগ্রাম বন্দরের সিসিটি পরিচালনার নতুন দরপত্র নিয়ে বিতর্ক চট্টগ্রামে দুই রাতে তিন পুলিশ বক্সে ভাঙচুর ও অগ্নিসংযোগ

কক্সবাজারে ট্রলার থেকে নারী-শিশুসসহ ২৮ জন উদ্ধার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ৩১ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে শুক্রবার (২০ নভেম্বর) রাতে পুলিশ নারী ও শিশুসহ মোট ২৮ জনকে উদ্ধার করেছে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সৈকতে ভেসে আসা মালয়েশিয়াগামী একটি কাঠের ট্রলার থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে তাদের উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি কাঠের নৌকা জব্দ করা হয়।

ভুক্তভোগীদের অভিযোগ, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে টেকনাফ থেকে তাদের কৌশলে ট্রলারে তোলা হয়। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে তাদের পরিবারের কাছে মোটা অংকের মুক্তিপণ দাবি করে মানবপাচারকারী চক্র। সাগরে সাতদিন কাটানোর সময় ট্রলারের যাত্রীদের শারীরিক নির্যাতন ও সাগরে ফেলে দেওয়ার ভয় দেখানোর অভিযোগও করেছেন তারা। মাঝ সগরে আটকে রেখে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা করে মানবপাচারকারী চক্র।

পুলিশের প্রাথমিক ধারণা, ট্রলারটিতে প্রায় অর্ধশতাধিক যাত্রী ছিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অনেকে সেখান থেকে সরে পড়েন। ঘটনার পর থেকে পাচারকারী চক্রের তিন দালাল পলাতক রয়েছে বলে ধারণা করা হচ্ছে। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, পাচারকারীদের শনাক্ত করতে এবং চক্রের অন্যান্য সদস্যদের ধরতে তৎপরতা চালাচ্ছে পুলিশ। তবে, কোনো মানবপাচারকারীকে আটক করতে পারেনি পুলিশ। এ ঘটনায় জড়িত তিন দালালও পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। মানবপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

কক্সবাজারে ট্রলার থেকে নারী-শিশুসসহ ২৮ জন উদ্ধার

আপডেট সময় : ১১:৩৮:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬