ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এইচএসসি পাসে চাকরির বড় সুযোগ: সরকারি-বেসরকারি খাতে হাজারো পদ ইরানে যুদ্ধের অর্থনৈতিক প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী মাদারগঞ্জে কিশোরী মেয়েকে নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬ ১৩ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারীতে উদ্ধারকৃত বার্মিজ অজগর।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের একটি বিল থেকে প্রায় ছয় ফুট লম্বা একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে। জেলেদের জালে আটকে পড়া সাপটি পরে পুলিশের সহায়তায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়।

২ আগস্ট রবিবার দুপুরে উপজেলার ছিট পাইকেরছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অজগরটি আটকা পড়ে।

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে যান। স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে প্রথমে ভূরুঙ্গামারী থানায় নেওয়া হয়। পরে সদ্য অবসরে যাওয়া উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর উপস্থিতিতে সেটি বনবিভাগের মফিজুল ইসলামের মাধ্যমে কুড়িগ্রাম বন বিভাগের কার্যালয়ে পাঠানো হয়।

পড়ুন>> বিরলে সাবেক স্বামীর পেট্রোল হামলায় দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু: ঘাতক আটক

বন বিভাগ জানিয়েছে, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে অজগরটিকে রংপুর বিভাগীয় বন কার্যালয়ে পাঠিয়ে উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে।

সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, কয়েক দিন আগে দুধকুমার নদ দিয়ে উজানের বন্যার পানি নেমে এসেছিল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আসামের সীমান্তবর্তী কোনো বনাঞ্চল থেকে বন্যার স্রোতে ভেসে এসে অজগরটি পাইকেরছড়া এলাকার বিলে আটকা পড়ে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী মানুষের শত্রু নয়; প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই এ ধরনের প্রাণী কোথাও দেখা গেলে আতঙ্কিত হয়ে হত্যা না করে দ্রুত বন বিভাগ বা পুলিশকে জানানো উচিত।

বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি সুস্থ রয়েছে। প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে নিরাপদ আবাসস্থলে অবমুক্ত করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে ৬ ফুট লম্বা বার্মিজ অজগর উদ্ধার

আপডেট সময় : ০৮:২০:২৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬