সিমান্তে বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ করবে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সিমান্তে বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ করবে : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সিমান্তে বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ করবে

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
মায়ানমার সীমান্ত।

 

 

 

সিমান্তে বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ করবে

 

 

মায়ানমার সিমান্তে বাংলাদেশ কাঁটা তারের বেড়া নির্মাণ করবে। রোহিঙ্গা অনুপ্রবেশ, অবৈধ অস্ত্র এবং মারাত্মক মাদকের চোরাচালান রোধে এই মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

 

 

 

বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম নিজস্ব সীমান্ত বেড়া প্রকল্প। মিয়ানমারের সঙ্গে থাকা ২৭১ কিলোমিটার সীমান্তের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ১০৮ কিলোমিটার এলাকায় এটি নির্মাণ করা হবে।

পড়ুন>> সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার

 

এর ফলে নতুন করে বাংলাদেশে অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। টেকনাফ-উখিয়া সীমান্ত দিয়ে ইয়াবা ও ক্রিস্টাল মেথ (আইস)-এর মতো মারাত্মক মাদকের প্রবেশ ঠেকানো সহজ হবে। এছাড়াও ওপার থেকে আসা অবৈধ অস্ত্রের চোরাচালান এবং সন্ত্রাসী কার্যক্রম দমনে সহায়ক হবে।

 

 

 

শুধু কাঁটাতারের বেড়াই নয়, দুর্গম পাহাড়ি এলাকায় বিজিবির টহলের জন্য নির্মাণ করা হচ্ছে আধুনিক সীমান্ত সড়ক।

 

 

২৪ ঘণ্টা নজরদারির জন্য যুক্ত হবে অত্যাধুনিক ড্রোন ও সিসিটিভি ক্যামেরা। রাতের অন্ধকারেও নজরদারি জোরদার করতে ব্যবহার করা হবে থার্মাল ইমেজিং স্ক্যানার এবং নাইট-ভিশন ডিভাইস।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

 

দেশ ও সীমান্ত সুরক্ষায় সরকারের এই সিদ্ধান্তকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। নিরাপদ বাংলাদেশ গড়ার এই উদ্যোগকে সাধুবাদ জানায়।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!