সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উদযাপন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে বৃক্ষ রোপন কর্মসুচি পালিত রাণীশংকৈলে নির্মাণ শ্রমিক ইউনিয়নের ভোটে কামাল-কাজলের জয় সরকারের কোটি টাকার রাজস্ব ফাঁকি, আবাসিক মিটারে ১১ বছর ধরে চলছে বাণিজ্যিক ডিস ও ইন্টারনেটের সার্ভার জর্ডান, বাহরাইন ও কুয়েতে ইরানি হামলার তীব্র নিন্দা জানাল কাতার শ্রীপুরে ফার্মেসি ব্যবসায়ীর ওপর নিরাপত্তা ঘটনায় ও চাঁদা দাবির অভিযোগ, অভিযোগে জড়িত ব্যক্তি যুবদল নেতা দুবাইয়ে বিপুল সম্পদ: ৭৩ বাংলাদেশির আর্থিক তথ্য পেতে মরিয়া দুদক ফেনীতে বাস-কাভার্ডভ্যান ও লরির ত্রিমুখী সংঘর্ষে ঝরল তিন প্রাণ সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণে সরকারের কোনো আগ্রহ নেই: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার
সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় গ্রেপ্তারকৃত ভাই-বোন।

 

 

 

 

সোনার মূর্তির প্রলোভনে প্রতারণায় ভাই-বোন গ্রেপ্তার

 

 

ঠাকুরগাঁওয়ে সোনার মূর্তি ও প্রাচীন কয়েন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তাররা হলেন রানীশংকৈল উপজেলার জাহাঙ্গীর আলম (৩৬) ও তাঁর ফুফাতো বোন সীমা বেগম (৩২)।

পড়ুন>> ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

 

পুলিশ জানায়, দিনাজপুরের কোতোয়ালি এলাকার বাসিন্দা মো. আব্দুল আজিমের কাছ থেকে তিন লাখ টাকা প্রতারণার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে বাড়ির পাশে মাটির নিচ থেকে সোনালি রঙের ছয়টি মূর্তি, পাঁচটি পুরোনো কয়েন ও একটি পিতলসদৃশ কলস উদ্ধার করা হয়।

পড়ুন>> নওগাঁয় রাতের আধারে ছিনতাই

 

পুলিশের দাবি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ খোদাদাদ হোসেন বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে গুপ্তধনের গল্প সাজিয়ে মানুষের বিশ্বাস অর্জন করে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় রানীশংকৈল থানায় মামলা হয়েছে এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ডিবি পুলিশ জানান, এই চক্রের পেছনে আরও কয়েকজন মাস্টারমাইন্ড রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!