তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
- আপডেট সময় : ০৫:০৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬ ২৯৬৭১ বার পড়া হয়েছে
তাড়াশে প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ
সিরাজগঞ্জের তাড়াশে প্রাকৃতিক দূর্যেগে ক্ষতিগ্রস্থ ৪০টি পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলার নওগাঁ ইউনিয়নের জলিলনগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ওই অর্থ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
পড়ুন>> আপত্তিকর ভিডিও সঠিক: অব্যাহতি নাগেশ্বরীর প্যানেল চেয়ারম্যান খাদিজা বেগম
এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম আমিনুর রহমান টুটুল, তাড়াশ থানার ওসি (তদন্ত) শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক সহ- সভাপতি জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খন্দকার, যুগ্ম আহ্বায়ক খন্দকার সাইফুল ইসলাম, আবুল হোসেন, প্রধান শিক্ষক জিয়াসমিনারা পারভীন প্রমুখ। অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থের চেক তুলে দেওয়া হয়।
এ সময় প্রধান অতিথি ভিপি আয়নুল হক বলেন, প্রাকৃতিক দুর্যোগে আমাদের যে সকল ভাই-বোন ও পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমি তাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। বিপদের এই মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
আজ আমরা যে ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে এসেছি, তা হয়তো আপনাদের ক্ষতির তুলনায় সামান্য। আপনাদের যেকোনো প্রয়োজনে আমরা অতীতেও ছিলাম, ভবিষ্যতেও পাশে থাকব ইনশাল্লাহ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























