ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক ভাইরাল রিল ভিডিও: প্রধান শিক্ষিকা বিউটি পালের পাশে সহকর্মীরা, ‘শিক্ষকরাও মানুষ’ যাদুকাটায় প্রশাসনের অভিযানে বালু খেকোদের হামলা শুভ সকাল; আজ রবিবার ২৬ জুলাই ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১২ জুন, ২০২৬
ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির

 

 

ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ছাত্রশিবির

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (১০ জুন) ইসলামী ছাত্রশিবির ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে উপজেলার বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

 

 

বিদ্যালয়ের টিফিন বিরতিতে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন, ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি আরিফুল ইসলাম, সেক্রেটারি আল মামুন, অফিস সম্পাদক মোখলেছুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

 

পড়ুন>> নাগেশ্বরীতে দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে টিন ও টাকা বিতরণ

 

 

উক্ত আয়োজনে বক্তব্য দেন ইসলামী ছাত্রশিবির কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোশাররফ হোসেন। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইসলামী ছাত্রশিবির প্রতিবছর মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হচ্ছে। তিনি শিক্ষার্থীদের বিতরণকৃত চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার পাশাপাশি নিজ নিজ বাড়িতেও আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

 

 

 

ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, পরিবেশ সুরক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশের বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে।

 

 

 

পরে শিক্ষকদের সঙ্গে নিয়ে ছাত্রশিবিরের নেতৃবৃন্দ বিদ্যালয় মাঠের একপাশে বৃক্ষরোপণ করেন। এ সময় শিক্ষার্থীদের মধ্যেও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!