ঢাকা ০৭:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাবেক এমপি গাজী নজরুলের স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন প্রতিবেশী দেশে জ্বালানি তেলের দাম কত? দেখুন সর্বশেষ তালিকা মাদকের আখড়া নয়-হরিকেশ হোক নিরাপদ আবাসভূমি, মাদক নির্মূলে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ চায় এলাকাবাসী মিথ্যা ও বিভ্রান্তিকর ভিডিও ও ছবি প্রচার করায় ৬ ব্যক্তির নামে সাধারণ ডায়রী করেছে এমপির এপিএস পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির সমাবেশ ও মিছিল অযৌক্তিক দাম বাড়ালে ব্যবস্থা নেবে সরকার: বাণিজ্যমন্ত্রী কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি নজরুল ও তার স্ত্রী আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে ৭ মৃত্যু সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট পেলেন মাহমুদুল হাসান

রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ৩৫০১৭ বার পড়া হয়েছে

ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারী থেকে রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে রংপুরের সাথে সরাসরি মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। ভূরুঙ্গামারীর সর্বস্তরের জনগণ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

বিক্ষোভ সমাবেশে কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর আজিজুর রহমান সরকার স্বপন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তাইফুর রহমান মানিক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন ও নাহিদ হাসান প্রিন্স বক্তব্য রাখেন।

পড়ুন>>তাহিরপুরে মাদক নির্মুল কমিটি গঠন: সভাপতি  সাজ্জাদ, সম্পাদক কাউছার

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, রংপুরের সাথে মেইল বাস সার্ভিস বন্ধ থাকায় দুই উপজেলার লাখো মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। মেইল বাস সার্ভিস চালু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান সরকার স্বপন বলেন, যৌক্তিক কারণ ছাড়া মেইল বাস সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছে। রংপুরের সাথে মেইল বাস সার্ভিস চালু হলে নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার হাজার হাজার শিক্ষার্থী ও রোগী খুব সহজে রংপুর যাতায়াত করতে পারবে। দ্রুত মেইল বাস সার্ভিস চালু না করা হলে কুড়িগ্রাম মালিক সমিতির বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেয়া হবে না।

উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ বলেন, মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভকারীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। স্থানীয়দের দাবি জেলা প্রশাসককে অবহিত করা হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রংপুর মেইল বাস সার্ভিস চালুর দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ০৭:৫৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬