নীলফামারী সদর হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারী সদর হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত প্রেক্ষাপট: পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১ ঠাকুরগাঁওয়ের ঐতিহ্য ও সম্ভাবনায় মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত, দেখলেন সূর্যপুরী আমগাছ ও সমতলের চা বাগান আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি প্রেমের টানে সুদূর চীন থেকে নাটোরে এসেও দেখা পেলেন না চীনা যুবক ব্যান্ডউইথ ঝুঁকিতে বাংলাদেশ: ২০২৮ সাল নাগাদ বড় বিপর্যয়ের আশঙ্কা সীমান্তে চোরাচালান ও মাদক রোধে বিজিবিকে আরও কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির স্থগিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ

নীলফামারী সদর হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬
নীলফামারী সদর হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন।

 

 

 

 

নীলফামারী সদর হাসপাতালে এমপির আকস্মিক পরিদর্শন

 

 

 

নীলফামারী সদর হাসপাতালে এমপি’র আকস্মিক পরিদর্শনে অব্যবস্থাপনা দূর করতে দিলেন কঠোর নির্দেশ।
সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।

 

 

 

শুক্রবার (২৯ মে ২০২৬) জুমার নামাজের আগে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগী, স্বজন ও চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে সংসদ সদস্য হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু, সার্জারি ও জরুরি বিভাগসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন।

পড়ুন>> নাগেশ্বরীতে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

 

তিনি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলে চিকিৎসাসেবা, ওষুধ সরবরাহ, খাবারের মান, পরিচ্ছন্নতা ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন। অনেক রোগী ও স্বজন হাসপাতালের বিভিন্ন সমস্যা ও অব্যবস্থাপনার কথা তুলে ধরলে তিনি তা গুরুত্বের সঙ্গে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

 

 

হাসপাতালে দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এমপি লতিফ। বিশেষ করে অ্যাম্বুলেন্স সেবার ধীরগতি, রোগী পরিবহনে ভোগান্তি, হাসপাতালের ওয়ার্ড ও ড্রেনেজ ব্যবস্থার অপরিচ্ছন্নতা, রোগীদের খাবারের নিম্নমান এবং প্রয়োজনীয় জনবলের সংকট নিয়ে তিনি অসন্তোষ প্রকাশ করেন।

 

 

একইসঙ্গে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, দায়িত্ব পালনের মান এবং প্রশাসনিক কার্যক্রম সম্পর্কেও বিস্তারিত খোঁজখবর নেন। সংসদ সদস্য হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে নির্দেশ দিয়ে বলেন, সাধারণ মানুষ চিকিৎসাসেবা নিতে এসে যেন কোনো ধরনের হয়রানি বা অবহেলার শিকার না হন। স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন।

পড়ুন>> মৃত্যুপুরী রাজধানী ৩০ ঘন্টায় ১৩ প্রাণহানি

 

 

 

পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে জরুরি বৈঠকে এমপি আল ফারুক আব্দুল লতিফ বলেন, হাসপাতাল হবে সাধারণ মানুষের আস্থার জায়গা। এখানে রোগীরা সঠিক চিকিৎসা, ওষুধ ও মানবিক সেবা পাচ্ছে কি না, তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অব্যবস্থাপনা বরদাশত করা হবে না।

 

 

 

 

তিনি আরও বলেন, নীলফামারী সদর হাসপাতালকে আধুনিক ও মানসম্মত চিকিৎসাকেন্দ্রে পরিণত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধানের পাশাপাশি হাসপাতালের অবকাঠামো, চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

আরও পড়ুন>> হেরো বাংলাদেশ মানবিক সংগঠনের কোরবানির মাংস নিতে অসহায় দুঃস্থদের গুনতে হচ্ছে টাকা ‎

 

 

এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, হাসপাতালের চিকিৎসক, প্রশাসনিক কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সংসদ সদস্যের এই আকস্মিক পরিদর্শনে রোগী ও তাদের স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিলে হাসপাতালের সেবার মান আরও উন্নত হবে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!