ঢাকা ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিরপুরের ওয়াওজা: অপটিক্যাল ইলুশন ও গেমসের নতুন ঠিকানা চট্টগ্রামে এইচএসসিতে পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ২৯২৯ শিক্ষার্থী ২০২৬ ব্যালন ডি’অর: মেসিকে সেরা বেছে নিলেন ব্রাজিলের সাংবাদিক বুয়েটে ৫টি পদে নিয়োগ: আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ফেল করা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেবেন শিক্ষামন্ত্রী তাহসিফের মৃত্যুরহস্য: তদন্তের শুরুতেই নৌপুলিশ ও পিবিআইয়ের সামনে একাধিক প্রশ্ন সাবেক বিমান বাহিনী কর্মকর্তার অস্বাভাবিক মৃত্যুতে সঙ্গীকে নৌ পুলিশে সোপর্দ জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে জার্মানিতে জেন-জির বিক্ষোভ ইউক্রেনকে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রিতে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র ইয়াবা আত্মসাতের অভিযোগ: সাতকানিয়ায় তিন পুলিশ সদস্য প্রত্যাহার

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে ডোমারে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

ডোমার (নীলফামী) থেকে মোসাদ্দেকুর রহমান সাজু
  • আপডেট সময় : ১১:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ১৯৮০৫ বার পড়া হয়েছে

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে ডোমারের ক্ষতিগ্রস্ত ভুট্টা ক্ষেত।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে ডোমারে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে ডোমারে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি।
নীলফামারীর ডোমারে কালবৈশাখী ঝড় ও আধা ঘন্টা শিলাবৃষ্টির তান্ডবে কৃষকের ক্ষেতের ফসল ও বাড়িঘরের অপূরণীয় ক্ষতিসাধিত হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে ঘরের টিন ফুটো হয়ে ম্যাচাকার অবস্থা হয়েছে।

শুক্রবার রাত ১১টা হতে সাড়ে এগারোটা পর্যন্ত শিলা বৃষ্টি ও ঝড়ে কৃষকের মাঠের ফসল মাটির সাথে মিশিয়ে দেয়, এছাড়াও অনেক মানুষের বসতবাড়ীর ক্ষতিসাধিত হয়েছে।

পড়ুন>>৫ মিনিটের শিলার তাণ্ডবে লণ্ডভণ্ড আটোয়ারী

ফসলের মাঠে বোরো ধান, ভুট্টা, আখ, কলা, বেগুন, মরিচসহ সব ধরনের ফসলের ক্ষতি সাধিত হয়েছে। যা রিকোভার করা সম্ভব নয় বলে জানিয়েছে উপজেলা কৃষি বিভাগ।

শনিবার (২৮মার্চ) সকালে সরেজমিনে ক্ষতিগ্রস্থ এলাকায় গিয়ে দেখা যায়, ভুট্টা, মরিচ, বেগুনের গাছগুলো পাতাহীন দাড়িয়ে আছে। বোরো ধান গাছ ছিঁড়ে জমিনে পড়ে আছে। কলাগাছ গুলো দুমড়ে মুছড়ে মাথা নুয়ে কোন রকম দাড়িয়ে আছে।

এবিষয়ে কথা হয় বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী গ্রামের কৃষক ইব্রাহীম আলীর সাথে, তিনি বলেন আমি দশ বিঘা জমিতে কলা,পাঁচ বিঘা জমিতে ভুট্টা ও একবিঘা জমিতে বোরো ধান চাষ করেছি। শিলা বৃষ্টিতে আমার সব আবাদ শেষ হয়ে গেছে।

পড়ুন>>কুড়িগ্রামে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক করতে জেলা বিএনপির নেতৃবৃন্দের তেল পাম্প পরিদর্শন

একই এলাকার কৃষক আজিজার রহমান, ইয়াছিন আলী, দিলীপ রায়, অঘোর চন্দ্র রায়, মজিবর রহমান, রবিউল ইসলাম,জয়নাল আবেদীন জানান,ঋন কর্জ ও বাকীতে সার বীজ কিনে আবাদ করেছি। জীবনে প্রথম দেখা এই শিলাবৃষ্টি। নিমিশেই আমাদের সব আবাদ শেষ করে দিয়েছে।আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা কোন ভাবেই পুসিয়ে নেওয়ার সুযোগ নেই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ রফিকুল ইসলাম ও উপ সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুব হাসানসহ সকালে ক্ষতিগ্রস্থ ফসলের মাঠ পরিদর্শনে এসে তারা বলেন, উপজেলায় শিলাবৃষ্টি ও ঝড়ে ফসলের ক্ষতি হয়েছে। তবে পশ্চিম বোড়াগাড়ী এলাকায় তুলনামুলক ভাবে বেশী ক্ষতি হয়েছে।

ধান ১৩ হাজার ২০৮ হেক্টর জমির মধ্যে ১৫০ হেক্টর,ভুট্টা ৪ হাজার ৩৫০হেক্টরের মধ্যে ২০০ হেক্টর,মরিচ ৮ শত হেক্টরের মধ্যে ৩০ হেক্টর, কলা ১৮ হেক্টরের মধ্যে ৫ হেক্টর ও আখ ১২ হেক্টরের মধ্যে ৪ হেক্টর জমির আবাদ ক্ষতি হওয়ার ধারণা করছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শিলাবৃষ্টি ও কালবৈশাখীর আঘাতে ডোমারে ফসল ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি

আপডেট সময় : ১১:০৫:০৮ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬