চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জিয়াউর রহমানের অবদান স্মরণ করলেন প্রধানমন্ত্রী সরকারি নতুন বেতন স্কেল অনুমোদনের পাশাপাশি বেসরকারি খাতের বেতন নিয়েও আলোচনা অ্যাস্টন ভিলার মাঠে বুকায়ো সাকার গোলে কষ্টার্জিত জয় পেল আর্সেনাল কিরগিজস্তানে এসসিও শীর্ষ সম্মেলন: মার্কিন প্রভাব মোকাবিলায় একমঞ্চে চীন, রাশিয়া ও ভারত নেপালের বন্যা কোনো সাধারণ ঘটনা নয়, এটি জলবায়ু পরিবর্তনের ফল: বালেন শাহ কক্সবাজারের সুগন্ধা সৈকতে সড়ক নির্মাণ: আদালতের নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগ শাহজালাল বিমানবন্দরে সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর ৩ সদস্য নিহত পরিবার পরিকল্পনা অধিদপ্তরে ১,৮৫৫ পদে নিয়োগের ছাড়পত্রের মেয়াদ বাড়ল ২০২৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি দিনাজপুরে বিজিবির বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ আটক ০১

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জ থেকে ইমাম হাসান জুয়েল : “ঐতিহ্যগত বিদ্যা সংরক্ষণ ও বিকাশে আদিবাসী নারীদের ভূমিকা” এই শ্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাগঞ্জে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার (৯ আগষ্ট) বেলা ১১ টার সময় উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের উদ্দোগে চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিস মোড় থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন শেষে নবাবগঞ্জ সরকারি কলেজের শহীদ মিনারের পাদদেশে সমাবেশে মিলিত হয়।

উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আদিনা ফজলুল হক সরকারি কলেজের উপধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজামান মুনির, চাঁপাইনবাবগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, নাচোল উপজেলা আদিবাসী একাডেমির সভাপতি যতিন হেমরম। আদিবাসী নেত্রী কুটিলা রানী, কর্ণেলিউশ মুরমু, প্রদীপ হের্মরম প্রমুখ।

আদিবাসী নেতারা বলেন, সমতলে বসবাসকারী নৃ-জাতিগোষ্ঠীদের সাংবিধানিক স্বীকৃতি, সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন,খাস জমিতে বসবাসরত আদিবাসীদের দখলি শর্তে চিরস্থায়ী বন্দোবস্ত প্রদান এবং ভূমি অধিকার প্রতিষ্ঠা ও ভূমি বিরোধ নিষ্পত্তির জন্য ভূমি কমিশন গঠনসহ নানা দাবি তুলে ধরেন।

শেষে “মাদল” গ্রন্ত্রের মোড়ক উন্মোচন করেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!