আ.লীগ নেতার গোডাউনেই লুকানো ছিল টিসিবির তেল!
জামালপুর পৌর শহরে এক আওয়ামী লীগ নেতার মালিকানাধীন পরিত্যক্ত গোডাউন থেকে ১ হাজার ৪৪৪ লিটার টিসিবির ভোজ্য তেল জব্দ করেছে র্যাব ও ভোক্তা অধিকার অধিদপ্তর।
ঙশনিবার (১ মার্চ) বিকেলে পৌর শহরের বাগেরহাটা বটতলা এলাকার নূর রাইস মিল সংলগ্ন একটি পরিত্যক্ত গোডাউনে যৌথ অভিযান চালিয়ে এসব তেল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোডাউনের ভেতরে ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল জব্দ করা হয়। প্রতিটি বোতলে ছিল ২ লিটার করে তেল।
গোডাউনটির মালিক মৃত মনসুর মিয়া। তিনি জেলা আওয়ামী লীগ-এর সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহিন ও স্বাধীনবাবু নামে দুজনকে আটক করেছে র্যাব।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবিব জানান,
“প্রতিটি বোতল থেকে টিসিবির মোড়ক খুলে ফেলা হয়েছে। বোতলের মুখের প্লাস্টিক অংশও সরানো হয়েছে। তবে কিছু বোতলে এখনও মোড়কের চিহ্ন রয়েছে।
Leave a Reply