পল্টনে সাবেক সিআইডি প্রধানের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত, গাড়ি জব্দ
- আপডেট সময় : ০৭:৩৭:১১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে শনিবার রাতে সাবেক সিআইডি প্রধান ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ির ধাক্কায় সুলতান (৬০) নামের এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
গাড়ি জব্দ ও পুলিশের বক্তব্য
দুর্ঘটনাকবলিত গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে পল্টন থানায় নিয়ে গেছে। তবে দুর্ঘটনার সময় চালককে আটক করা সম্ভব হয়নি।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় এক রিকশাচালক আহত হয়েছেন এবং গাড়িটি থানা হেফাজতে রাখা হয়েছে। গাড়িটি ছিবগাত উল্লাহর ছেলে চালাচ্ছিলেন বলে শোনা গেলেও সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: ডেইলি বাংলাদেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ














