ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মজুরি বোর্ড সংক্রান্ত তথ্য

  • বোর্ড সদস্য সংখ্যা: ছয় জন
  • কার্যক্রম শুরুর তারিখ: ১ নভেম্বর
  • প্রজ্ঞাপন

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবির প্রেক্ষিতে ছয় সদস্যের একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ বোর্ডের ঘোষণা দেওয়া হয়। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, আজই এ সংক্রান্ত প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশ করা হবে।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) মালিক, শ্রমিক প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে দীর্ঘ চার ঘণ্টার আলোচনার পর মন্ত্রী এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, শ্রমিক সংগঠন ও গার্মেন্টস শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।

এদিকে, ন্যূনতম বেতন বৃদ্ধির দাবিতে রোববার রাজধানী ঢাকা এবং গাজীপুরের বিভিন্ন এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন।

গুরুত্বপূর্ণ তথ্য

  • ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের লাগাতার আন্দোলনের মধ্যেই নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিল সরকার।
Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পোশাক শ্রমিকদের নতুন বেতন নির্ধারণে ৬ সদস্যের মজুরি বোর্ড গঠন

আপডেট সময় : ১১:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬