কাউনিয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা : দুচিন্তায় চাষীরা  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
কাউনিয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা : দুচিন্তায় চাষীরা  : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুয়ালালামপুরে ইমিগ্রেশনের বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৭৭০ অভিবাসী সৌদি আরবের জিজান শোধনাগারে হুতি বিদ্রোহীদের ড্রোন হামলা রাজশাহীর চারঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের প্রাণহানি একযোগে পুলিশের ৫৬ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো ৪৯ পুলিশ পরিদর্শককে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে মুসলিম যাত্রীদের জন্য বিশেষ অজু স্টেশন তারেক রহমানের ভারত সফর নিশ্চিত করতে বিশেষ কূটনৈতিক বার্তা দিল্লির জর্ডানে ভিক্ষা করার সময় গ্রেপ্তার নারী, ব্যাগে মিলল ৫ লাখ টাকার বেশি বিদেশি মুদ্রা প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের মালামাল চুরির অভিযোগে সাবেক কর্মকর্তা আটক একাই ধরে রেখেছেন পূর্বপুরুষের শিল্প: কলসকাঠির শেষ মনসাঘট কারিগর সমীর পাল

কাউনিয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা : দুচিন্তায় চাষীরা 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
কাউনিয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা।

 

 

 

 

কাউনিয়ায় কোল্ড ইনজুরিতে আক্রান্ত বোরো বীজতলা: দুচিন্তায় চাষীরা

 

 

কাউনিয়ায় তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে পচন ধরে মারা  যাচ্ছে বোরো ধানের বীজতলার চারাগাছ । কনকনে ঠান্ডায় বীজতলার জীবিত চারা গুলো সাদা ফ্যাকাসে রূপধারণ করে নষ্ট হওয়ার উপক্রম হয়ে পড়েছে। ছত্রাকনাশক প্রয়োগ করেও কোনো লাভ পাচ্ছেন না চাষিরা। বোরো বীজতলা নষ্ট হওয়ার উপক্রম হওয়ায়  সময় মতো ধানের চারা জমিতে রোপণ করা নিয়ে শঙ্কিত ও দুশ্চিন্তায় পড়েছেন উপজেলার বিভিন্ন এলাকার অধিকাংশ কৃষক।

 

 

সরেজমিনে উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, অধিকাংশ গ্রামে বোরো ধানের বীজতলা কোল্ড ইনজুরিতে আক্রান্ত হয়ে পড়েছে । কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বোরো বীজতলা বিবর্ণ ও পাতা পচা রোগে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে। অনেকের চারা বীজতলার চারা সাদা ফ্যাকাশে রুপ ধারন করেছে। ছত্রাকনাশক ছিটিয়েও পচন রোধ করা যাচ্ছে না।

জেনে নিন>> কিভাবে তিব্র শীতে বীজতলার যত্ন নিবেন

 

 

শাহবাজ গ্রামের চাষি মিনহাজুল ইসলাম মুকুল জানান, তার বোরো বীজতলা ঘন কুয়াশার কারণে নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বোরো চারা কিনতে গেলে চলতি মৌসুমে  বোরো ধান চাষের খরচ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে ।

 

 

 

নিজপাড়া গ্রামের অপর চাষি মোস্তা মিয়া জানান তার বোরো ধানের বীজতলা প্রায় নষ্ট হয়ে গেছে। সময়মত বোরো ধানের চারা কিনতে না পেলে ধান রোপন নিয়ে আমার মত অনেক চাষী দুশ্চিন্তায় পড়বে। গত সপ্তাহ জুড়ে দিনভর  সূর্যের দেখা নেই । মাঝে দু ‘একদিন দুপুরে কিছুটা রোদের ঝিলিক দেখা গেলেও কমেনি শীতের তীবৃতা। হাড়কাঁপানো শীতে মাঠে কাজ করতে গিয়ে কাঁপছেন কৃষকজীবি ও শ্রমিকেরা।

জেনে নিন>> শীতে আলুর সার প্রয়োগ ও পরিচর্যা

 

 

 

কৃষি বিভাগ বলছে, বীজতলায় অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবেনা। বীজতলা রক্ষায় রাতে পলিথিন দিয়ে ঢেকে রাখাসহ বিভিন্ন পরামর্শ কৃষকদের দিচ্ছেন তাঁরা। খরচ বেড়ে যাওয়ায় অনেকেই পলিথিন ব্যবহারে অনীহা প্রকাশ করেছেন।

তা ছাড়াও যেসব ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে, তাতে কোনো কাজ হচ্ছে না। অনেক চাষিকে নতুন করে আবারও বীজতলা তৈরি করতে হবে। নতুন করে বীজতলা তৈরি করতে হবে এবং খরচ দ্বিগুণ হয়ে যাবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানিয়া আকতার জানান, চলতি মৌসুমে বোরো চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭ হাজার ৫ শত ৪৩ হেক্টর। এ জমির বিপরিতে বীজতলা তৈরীর লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৩৫৩ হেক্টর, এর মধ্যে হাইব্রীড ১০০ এবং উপশি ২৪৩ হেক্টর। শীত ও ঘন কুয়াশায় বীজতলা রক্ষার জন্য পরামর্শ দেয়া হচ্ছে। রোদ উঠলেই স্বাভাবিক হবে তলে তার আশা।

তিনি জানান বীজতলায় অতিরিক্ত পানি জমতে দেওয়া যাবেনা। সকালে কুয়াশা কমলে পাতলা সেচ দিয়ে পানি নামিয়ে দিতে হবে। প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক প্রয়োগ, রাতে পলিথিন বা খড় দিয়ে আংশিক ঢেকে রাখতে হবে বীজতলা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!