রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শাকিবের নতুন সিনেমা ‘নিঃস্ব’: নায়িকা হিসেবে চূড়ান্ত ইধিকা পাল ভূরুঙ্গামারীতে ইয়াবাসহ মাদককারবারি গ্রেফতার দৌলতপুরে জোড়া লাগা যমজ দুই বোনের মৃত্যু: একই কবরে দাফন ঠাকুরগাঁওয়ে নিরাপত্তাকর্মী হত্যায় জড়িত থাকার অভিযোগে ছেলেকে পুলিশে দিলেন বাবা রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, জমা দেওয়া হলো মনোনয়নপত্র চলনবিলের উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্ত ১০ কোটি ডলারের বিনিয়োগ পেল শপআপের প্ল্যাটফর্ম সিল্ক নেদারল্যান্ডস জাতীয় দলের নতুন কোচ জাভি হার্নান্দেজ প্রেসিডেন্ট প্রার্থী চূড়ান্ত করতে সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ায় কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সির জন্য নতুন নীতিমালা ঘোষণা

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬
প্রতিকী ছবি

 

 

 

 

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

 

 

রাজশাহীতে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের ৬ সদস্য গ্রেপ্তার।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে রাজশাহীতে একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। বৃহস্পতিবার রাতে নগরীর মালোপাড়া কমিউনিটি ব্যাংকের একটি এটিএম বুথ এবং উপশহরের সৃষ্টি স্কুলের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পড়ুন>> গাইবান্ধায় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ৪৮ পরীক্ষার্থী আটক

 

গ্রেপ্তারকৃতরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার মো. আল মামুন, রাজশাহীর মোহনপুর উপজেলার মাহবুব আলম, নওগাঁ জেলার আনজুয়ারা খাতুন, নওগাঁ সদর উপজেলার জুলফিকার আলী, আত্রাই উপজেলার মো. নয়ন আলী ও মান্দা উপজেলার রায়হান কবির।

পড়ুন>>নাগেশ্বরীতে পরীক্ষার উত্তর বাণিজ্য: রাজনীতিকসহ ছয়জন গ্রেপ্তার

 

 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার গাজীউর রহমান জানান, অভিযানে পরীক্ষার্থীদের স্বাক্ষরযুক্ত ফাঁকা স্ট্যাম্প, ব্যাংকের ফাঁকা চেক, বিভিন্ন পরীক্ষার প্রবেশপত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

আরও পড়ুন>>পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ নারী পরীক্ষার্থী আটক

 

প্রাথমিক তদন্তে একটি সংঘবদ্ধ প্রশ্নপত্র ফাঁস চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!