ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কর অঞ্চল-১৪ ঢাকায় ৪৯ পদে নিয়োগ, আবেদন শুরু ২২ নভেম্বর কাতারে বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন গাজীপুরের শ্রীপুরে মরা গাছের ঝুঁকিতে হাজারো পথচারী নওগাঁয় কৃষি ঋণ মেলায় ৩ কোটি ৬৭ লাখ টাকার চেক বিতরণ গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী ২৭ মে’র মধ্যে শেষ হবে ইউপি নির্বাচন: ইসি সানাউল্লাহ এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে চট্টগ্রামে শ্রমিকদের বিক্ষোভ মিছিল গঙ্গা পানিবণ্টন চুক্তি নবায়নে আপাতত আগ্রহী নয় ভারত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলো ১১ আসামিকে মেহেরিন-সীমানাদের চোখে এখন বিশ্বজয়ের স্বপ্ন: জোংড়া গ্রাম থেকে সংসদ ভবন

রাজশাহী আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ২৯৫২ বার পড়া হয়েছে

রাজশাহী আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

রাজশাহী আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এ সময় বুলডোজার দিয়ে রাজশাহী মহানগর আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে শহরের জিরো পয়েন্টে গিয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। একই সমাবেশ থেকে দেশের দুটি দৈনিক পত্রিকা বন্ধের ঘোষণা এবং রাজশাহী থেকে ভারতীয় সহকারী হাইকমিশন উচ্ছেদের কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়।

পড়ুন>> কারওয়ান বাজারে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ

জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে জোহা চত্বর থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। এতে রাকসু, ইসলামী ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে গিয়ে অবস্থান নেয়। পরে আধিপত্যবাদবিরোধী শিক্ষার্থীর ব্যানারে মিছিল নিয়ে রাত সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী মহানগর আওয়ামী লীগের অফিসের সামনে জড়ো হন। সেখানে আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও স্লোগানের সঙ্গে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের অফিস গুঁড়িয়ে দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে রাকসু ভিপি ও রাবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, রাকসুর ভিপি সালাহউদ্দিন আম্মার, রাবি শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল বক্তব্য দেন।

এ সময় শিক্ষার্থীরা হাদি ভাই মরল কেন, ইন্টেরিম জবাব দে, রুখে দাও জনগণ, ভারতীয় আগ্রাসন সহ আওয়ামী লীগ ও ভারতবিরোধী নানা স্লোগান দেন। তারা অবিলম্বে হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী আওয়ামী লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা

আপডেট সময় : ১০:৫৮:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫