ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মামলা

গণ বদলীর ভয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত

সৃষ্টি শিক্ষা ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ ৬১৪৫ বার পড়া হয়েছে

ছবি নেট

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ বদলীর ভয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত

গণ বদলীর ভয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত।
সারাদেশে সহকারী শিক্ষকদের শাটডাউন কর্মসূচিতে স্থগিতাদেশ আসায় আগামী রোববার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা শুরু হচ্ছে। দাবি আদায়ের লক্ষ্যে পাঁচ দিন ধরে চলা কর্মবিরতির কারণে অনেক বিদ্যালয়ে পরীক্ষা স্থগিত হওয়ায় অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তা কাটতে যাচ্ছে।

বৃহস্পতিবার মধ্যরাতে প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদ এক যৌথ বিজ্ঞপ্তিতে জানায়, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরীক্ষাগুলো সম্পন্ন হওয়ার পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

বদলি হওয়া শিক্ষক নেতাদের পরই কর্মসূচি স্থগিত:

এর আগে আন্দোলনের শীর্ষ ৪২ শিক্ষক নেতাকে বদলি করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ঢাকার মোহাম্মদপুর থেকে মানিকগঞ্জে বদলি হন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি। নোয়াখালী থেকে রায়পুরে বদলি হন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ।

পড়ুন>>শিক্ষকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি: শাস্তির হুঁশিয়ারি মন্ত্রণালয়ের

জেলা ও উপজেলা পর্যায়ে আন্দোলনের নেতৃত্ব দেওয়া আরও বহু শিক্ষককেও বদলি করা হয়েছে। আন্দোলনের ইতিহাসে এত বড় শাস্তিমূলক বদলি নজিরবিহীন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

সহকারী শিক্ষকরা জাতীয় বেতনস্কেলের ১৩তম গ্রেডে আছেন। তারা দাবি করছেন, ১০ম গ্রেডে উন্নীতকরণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড, সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।

চাপের মুখে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বেতন গ্রেড ১৩ থেকে উন্নীত করে ১১তম গ্রেড করার প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

পড়ুন>>ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ক্যারিয়ার ফেয়ার ২০২৫

শাটডাউনের কারণে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ১৬ লাখ শিক্ষার্থীর পরীক্ষা বাধাগ্রস্ত হয়। অনেক বিদ্যালয়ে মাত্র তিনটি বা চারটি পরীক্ষা অনুষ্ঠিত হলেও বেশির ভাগ জায়গায় অধিকাংশ পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ইংরেজি, বাংলা, গণিতসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাকি থাকায় শিক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়ে। কোথাও তালা ভেঙে পরীক্ষা নেওয়া হয়েছে, আবার কোথাও শিক্ষক–অভিভাবকের মধ্যে সংঘাত হয়েছে। পিরোজপুর, পাবনা, কলাপাড়াসহ বিভিন্ন স্থানে উত্তেজনা দেখা দেয়।

শিক্ষক সংগঠনগুলোর সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা নিয়মমাফিক অনুষ্ঠিত হবে। অভিভাবকরা আশা করছেন, এতে দীর্ঘ অনিশ্চয়তা কাটবে এবং শিক্ষার্থীরা স্বাভাবিক ছন্দে ফিরবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণ বদলীর ভয়ে প্রাথমিক সহকারি শিক্ষকদের শাটডাউন কর্মসূচি স্থগিত

আপডেট সময় : ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫