ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো ক্যারিয়ার ফেয়ার ২০২৫
অংশ নিলো ৬০টিরও বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান
শেষ হলো ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী ক্যারিয়ার ফেয়ার ২০২৫। বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫ বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই মেলা শুরু হয়।
এতে অংশ নিয়েছে ৬০টির বেশি চাকরিদাতা প্রতিষ্ঠান। এবারের ক্যারিয়ার ফেয়ারে ছিল অন-স্পট ইন্টারভিউ, ক্যারিয়ার টকসহ বিভিন্ন আয়োজন। মেলায় অংশ নেয় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) সিটি ব্যাংক পিএলসি, ব্র্যাক ব্যাংক, বাংলালিংক, ব্র্যাক, শেভরন, বিকাশ, বার্জার, এসিআই, এপেক্স, স্কয়ারের মতো স্বনামধন্য প্রতিষ্ঠান।
তারা সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন ইন্ডাস্ট্রির পেশাজীবীদের সঙ্গে। এতে চাকরির বাজার সম্পর্কে তাদের ধারণা আরও পরিষ্কার হয়েছে এবং একই সাথে তাদের প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি হয়েছে।
তিনি আরো বলেন, সৎ থাকা সত্যিই কঠিন কাজ। কিন্তু এটাও মনে রাখতে হবে এটাই এই পৃথিবীকে টিকিয়ে রেখেছে। প্রফেসর আনোয়ার বলেন, টেকসই উদ্ভাবন ও সামাজিক উদ্ভাবন এই দুটি ব্র্যাক ও ব্র্যাক ইউনিভার্সিটির কাজের মূল জায়গা। এছাড়াও আমরা জাতিসংঘ ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে চলেছি। একই সাথে আমরা দেশীয় শিল্পখাতের সঙ্গে কাজ করছি যাতে তারা অর্থনৈতিক, সামাজিক ও সুশাসন (ইএসজি) নীতিমালা বাস্তবায়ন করতে পারে।
আমাদের কারিকুলাম ও পরিকল্পনা এমনভাবে সাজানো হচ্ছে, যেন তা ইন্ডাস্ট্রির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়।” অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব হিউম্যান রিসোর্সেস নিশাত আনোয়ার নবীন গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, “আপনার প্রথম চাকরিটি হয়তো আপনার ড্রিম জব হবে না। তবে ভালো ক্যারিয়ার গড়তে হলে আপনাদের শৃঙ্খলাবদ্ধ হতে হবে, ধৈর্য ধারণ করার মানসিকতা থাকতে হবে এবং কমফোর্ট জোন থেকে বের হয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “ক্যারিয়ারে সফল হতে হলে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। নিজেকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড ও স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।
এতে শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের জন্য ক্যারিয়ার পরিকল্পনা, চাকরির প্রস্তুতি, ব্যাংকিং খাতে কাজের সুযোগ এবং প্রয়োজনীয় দক্ষতা নিয়ে আলোচনা করা হয়। এই সেশনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অরূপ হায়দার।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “ক্যারিয়ার গড়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো- আপনাদের লক্ষ্য এবং স্বপ্নের সাথে নিজের কাজের সামঞ্জস্য থাকতে হবে।” তিনি আরো বলেন, “ব্যাংকিং সেক্টরে কাজ করার জন্য ফাংশনাল এবং কমিউনিকেশন স্কিলের পাশাপাশি দায়বদ্ধতা, স্বচ্ছতা এবং অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া খুবই জরুরী। তিনি শিক্ষার্থীদের সামনে সিটি ব্যাংকের বিভিন্ন কার্যক্রমের তুলে ধরেন।
ব্র্যাক ইউনিভার্সিটির অফিস অফ কমিউনিকেশন্স এর ০৪-১২-২০২৫ তারিখের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
Leave a Reply