ফ্রান্সে শিক্ষার্থীদের তীব্র বিক্ষোভ, বন্ধ ৪০০ শিক্ষাপ্রতিষ্ঠান
- আপডেট সময় : ০৪:২৪:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
ফ্রান্সে গত সপ্তাহে শুরু হওয়া স্কুল শিক্ষার্থীদের আন্দোলন বর্তমানে সারা দেশে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভ ক্রমশ সহিংস আকার ধারণ করায় প্রশাসন বাধ্য হয়ে প্রায় ৪০০টি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা দীর্ঘ ক্লাস সময়, শ্রেণিকক্ষে অসহনীয় গরম, দুর্বল অবকাঠামো এবং শিক্ষক ও কর্মীদের অনুপস্থিতির মতো সমস্যার প্রতিবাদে রাজপথে নেমেছে। যদিও সরকার তাদের দাবির যৌক্তিকতা স্বীকার করেছে, তবে চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে।
বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে রেন ও ব্রেস্টের মতো বিভিন্ন শহরে, যেখানে পুলিশের সাথে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক জায়গায় পুলিশকে টিয়ার গ্যাস ব্যবহার করতে হয়েছে। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ করছে। সহিংসতায় এখন পর্যন্ত ৬৫ জন স্কুলকর্মী ও ১৭০ শিক্ষার্থী আহত হয়েছে এবং শতাধিক স্কুলভবনে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এদুয়ার জেফ্রে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থান নিয়েছে। আন্দোলন শুরুর পর থেকে এ পর্যন্ত প্রায় দুই হাজার বিক্ষোভকারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে, যাদের ৯০ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, স্কুলের ক্ষয়ক্ষতির জন্য দায়ী অপ্রাপ্তবয়স্কদের অভিভাবকদের থেকে ক্ষতিপূরণ আদায়ের আইনি উদ্যোগ গ্রহণ করা হবে।
সামনে প্রেসিডেন্ট নির্বাচন থাকায় এই আন্দোলনকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। সরকার বামপন্থি দল লা ফ্রঁস ইনসুমিজের দিকে আঙুল তুলে দাবি করেছে যে, তারাই এই আন্দোলন উসকে দিচ্ছে। তবে দলটির নেতা মানুয়েল বমপার সরকারের এই দাবিকে ভিত্তিহীন ও ‘ষড়যন্ত্র তত্ত্ব’ বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
সূত্র: দৈনিক আমার দেশ
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















