মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন
- আপডেট সময় : ০৫:০৬:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন
রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি আবাসিক ভবনে লিফট ছিঁড়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনজন। শুক্রবার (২ অক্টোবর) সকালে পাইকপাড়া আনসার ক্যাম্প সংলগ্ন সরকারি আবাসন প্রকল্পের ১ নম্বর ভবনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) এবং তার আট বছর বয়সী শিশু ওয়াসি। আহতরা হলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক কর্মচারী মোস্তাফিজুর রহমান (৬২), নাইস আহমেদ (৪০) ও তার ছেলে ওয়াসি (৮)।
পড়ুন>>শাহজালাল বিমানবন্দরে বিশৃঙ্খলা ও কর্মকর্তাকে লাঞ্ছিত: মামলা
স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে ফজরের নামাজের পর ভবনের পাঁচতলার এই তিন বাসিন্দা নিচে নামার জন্য লিফটে ওঠেন। হঠাৎ বিকট শব্দে লিফটটি ছিঁড়ে নিচে আছড়ে পড়ে। বিকট শব্দ শুনে ভবনের দারোয়ান ছুটে গিয়ে লিফটের ভেতর থেকে আর্তনাদ শুনতে পান। পরবর্তীতে ভবনের অন্যান্য বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য আগারগাঁওয়ের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে যান। জানা গেছে, এ ঘটনায় নাইস আহমেদের দুটি পা ভেঙে গেছে।
ভবনের বাসিন্দারা কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। অর্থ বিভাগের প্রশাসনিক কর্মকর্তা ও ভবনের বাসিন্দা সমির চন্দ্র শীল অভিযোগ করেন, লিফটটি দীর্ঘদিন ধরেই প্রায়ই অচল হয়ে পড়ত। মাঝেমধ্যে দায়সারাভাবে মেরামতের মাধ্যমে এটি পুনরায় চালু করা হতো।
পড়ুন>>২০২৭ বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ ও পূর্ণাঙ্গ সূচি প্রকাশ
এই দুর্ঘটনা প্রমাণ করে যে লিফটটি দীর্ঘ সময় ধরেই চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। সমির চন্দ্র শীল আরও জানান, লিফটের যান্ত্রিক ত্রুটির বিষয়ে গণপূর্ত বিভাগকে একাধিকবার লিখিতভাবে অবগত করা হলেও তারা কোনো গুরুত্ব দেয়নি বা সংস্কারের কার্যকর উদ্যোগ নেয়নি।
এদিকে দুর্ঘটনার বিষয়ে মিরপুর থানা পুলিশ জানিয়েছে, লিফট ছিঁড়ে আহত হওয়ার এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























