দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু ভূরুঙ্গামারী মহিলা কলেজে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

দৌলতপুর (কুষ্টিয়া) থেকে আহাদ আলী নয়ন
  • প্রকাশিত : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন
দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

 

 

 

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন

 

 

দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধে যুবক খুন।
কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎ ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম (৪০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের একটি মাঠে এ ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ওই এলাকার মহির উদ্দিন ভেলু মণ্ডলের দ্বিতীয় স্ত্রীর ছেলে।

পড়ুন>>রাণীশংকৈলে যুবসংঘের ৫০বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জমি ভাগ-বাটোয়ারা নিয়ে মিহির উদ্দিন ভেলু মণ্ডলের দুই স্ত্রীর সন্তানদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে প্রথম স্ত্রীর ছেলেরা দ্বিতীয় স্ত্রীর ছেলেদের ওপর হামলা চালায়। এতে ধারালো অস্ত্রের আঘাতে জাহিদুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় নিহত জাহিদের ছেলে ও তার ভাই শরিফুল ইসলাম ও প্রথম স্ত্রীর ছেলে বাদল হোসেন আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সৎভাইয়ের হাতে জাহিদুল ইসলাম নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে কাজ করছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!